টিকটক নিয়ে এলো নতুন ফিচার, কী আছে?

টেক ডেস্ক     
০৩ মার্চ ২০২৩, ২০:৩১আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২০:৩১

শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কিশোর-কিশোরী, পরিবার এবং বৃহত্তর সম্প্রদায়ের জন্য বড় পরিসরে নতুন ফিচার আনতে যাচ্ছে। প্ল্যাটফর্মটি কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নতুন ডিফল্ট সেটিংস চালু করছে। পাশাপাশি এর স্ক্রিন টাইম টুলে আরও কাস্টম অপশন যুক্ত করছে। এছাড়া ফ্যামিলি পিয়ারিং ফিচারেও অভিভাবকদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করছে।

আগামী সপ্তাহ থেকে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীর প্রতিটি অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ৬০ মিনিটের জন্য দৈনিক স্ক্রিন টাইম লিমিট সেট করা হবে। বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এবং সম্প্রতি গবেষণা করা অ্যাকাডেমিক রিসার্চ বিবেচনা করে এই লিমিটটি নির্ধারণ করা হয়েছে।

এক্ষেত্রে অ্যাপে যখন ৬০ মিনিটের সীমা পূর্ণ হয়ে যাবে, তখন কিশোর-কিশোরীদের অ্যাপটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য একটি পাসকোড লিখতে অনুরোধ করা হবে। তখন সময় বাড়ানোর জন্য তাদের সক্রিয় সিদ্ধান্ত নিতে হবে। আরও তথ্যের জন্য টিকটকের সেফটি সেন্টার ভিজিট করার অনুরোধ করা হয়েছে।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
‘টিকটকার’ শুনলেই নেতিবাচক ভাবনা আসে কেন?
‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক