২৬০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৮:০২ আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৮:০২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে দেশের দুই হাজার ৬০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই ইন্টারনেট সংযোগের কাজ করবে। ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) (৩য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, এ লক্ষ্যে বিনিয়োগকারী দুই সংস্থার সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এক হাজার ২৯৩টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করবে। পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিং করার জন্যও চুক্তি করা হবে। এ লক্ষ্যে বেসরকারি বিনিয়োগকারী সংস্থা সামিট কমিউনিকেশনের সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

একই প্রকল্পের আওতায় এক হাজার ৩০৭টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে। এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিং সংক্রান্ত চুক্তি করা হবে। এ লক্ষ্যে বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ‘ফাইবার এট হোম’ এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশ
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
সর্বশেষ খবর
নখ হলুদ ও মোটা হয়ে যাচ্ছে? হতে পারে ছত্রাকের সংক্রমণ
নখ হলুদ ও মোটা হয়ে যাচ্ছে? হতে পারে ছত্রাকের সংক্রমণ
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন
তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির কঠোর বিরোধিতায় চীন
গোল্ডেন ডাকে কোহলির পতন
গোল্ডেন ডাকে কোহলির পতন
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক