ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১২:১৬আপডেট : ২০ মে ২০২৫, ১২:১৬

রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কের একটি বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। তারা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালন করেন। 

সোমবার (২০ মে) দিবাগত রাতে গোলাম মোস্তফা ওই বাসায় অবস্থান করছেন— এমন সন্দেহে তারা সেখানে জড়ো হন।

পরে গোলাম মোস্তফা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই নাসির বাংলা ট্রিবিউনকে জানান, ‘রাতে অবস্থানরত তিন জনকে থানায় আনা হয়েছে। তারা এখনও থানায় রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মামলা দায়ের হয়নি।’

জানা গেছে, হাক্কানী পাবলিশার্স থেকে ‘বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস’ (সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) শীর্ষক ১৪ খণ্ডের একটি সংকলন প্রকাশিত হয়েছে।

এই সংকলনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তৈরি করা গোপন নথিপত্র সংকলিত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ১৯৭৫ সালের পর ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে ১৯৯৬ সালে ক্ষমতায় আসেন, তিনি এই সংকলনের সম্পাদনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বইটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচনও তিনিই করেন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম