আইপিভি-৬ বাস্তবায়নে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী এপনিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৯:০৮আপডেট : ১১ মে ২০২৩, ১৯:০৯

ইন্টারনেটের সেবার মানোন্নয়নে ইন্টারনেট প্রটোকল ভার্সন (আইপিভি) ৪ থেকে ৬-এ রাউটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)।

বুধবার (১০ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন এপনিক’র মহাপরিচালক পল উইলসন। সাক্ষাতকালে পল উইলসন আইপিভি-৬ বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রসারের প্রয়োজনীয়তা, উন্নত গ্রাহকসেবাসহ দেশে ডিজিটাল সংযুক্তির মহাসড়ক বিনির্মাণের সুফল বিষয়ে মতমিনিময় হয়।

পল উইলসনকে দেশের ডিজিটাল সংযুক্তির অগ্রগতির বিস্তারিত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আইপিভি ৬ বাস্তবায়নে পরিকল্পনা মাফিক কাজ চলছে। একইসঙ্গে আইপিভি-৪ ও আইপিভি-৬ সমর্থিত রাউটার আমদানিতে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। জি প্রযুক্তি চালু করেছি।’

বাংলাদেশের ডিজিটাল সংযুক্তির অগ্রগতিকে এই অঞ্চলের অনেক বড় একটি সফলতা বলে উল্লেখ করেন পল উইলসন। তিনি নেটওয়ার্ক প্রকৌশলীসহ নেটওয়ার্ক সেবাদাতাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতাও আশ্বাস দেন।

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম