দুই হাত হারানো বাহারকে নিয়োগপত্র দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৫:০৪আপডেট : ১৬ মে ২০২৩, ১৪:৫৮

দুই হাত হারানো অদম্য তরুণ বাহার উদ্দিন রায়হানের জন্য আজ অন্যরকম একটি দিন! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের (পিএমআইএস) ‘প্রশিক্ষণ সমন্বয়ক’ পদে তার চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রতিমন্ত্রী। ইডিজিই প্রকল্পের প্রশিক্ষণে সমন্বয়ের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে নিয়োগপত্রটি তার হাতে তুলে দেওয়া হয়।

সোমবার (১৫ মে) আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাহার উদ্দিন কক্সবাজারের চকরিয়ার লক্কারচরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০০৪ সালের ৩০ অক্টোবর তার বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটিতে বসানো ট্রান্সফরমারে একটি ছোট্ট পাখি ঢুকে পড়ে। পঞ্চম শ্রেণির ছাত্র বাহার সেই পাখি দেখতে যান। বৈদ্যুতিক তারে হাত দিতেই ঝলসে যায় দুই হাত। সেই থেকে তার এক হাত নেই, আরেক হাত আছে কনুই পর্যন্ত। মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে পরীক্ষা দিয়ে এসএসসি, এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাস করেছেন।

বাহার মোটরসাইকেল চালাতে পারেন। মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে কম্পিউটারে টাইপ করতে পারেন। বাহার জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি তিনি কৃতজ্ঞ। এখন তিনি মাকে নিয়ে একসঙ্গে থাকতে পারবেন।

আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘কোনও অস্ত্র ছাড়াই আমাদের বীর মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধে জিতেছেন তেমনই এক অদম্য যোদ্ধার নাম বাহার। ইচ্ছাশক্তি প্রবল থাকলে কোনও প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বাহার আমাদের সামনে উজ্জ্বলতম একটি দৃষ্টান্ত। দুই হাত নেই অথচ মুখে কলম আটকে খাতায় লিখে পরীক্ষা দিয়ে স্নাতকোত্তর পাস করেছেন, অর্জন করেছেন দক্ষতা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, সে বাংলাদেশ হবে উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত, সাহসী, সংগ্রামী। কোনও বাধায় নিজেরা দুর্বল হবে না এবং শারীরিক কোনও বাধা তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘ইডিজিই প্রকল্প থেকে যে এক লাখ তরুণকে অগ্রসরমান প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে বাহার তাদের জন্য প্রেরণার উৎস। এটা সম্ভব হয়েছে তার মধ্যে থাকা প্রবল ইচ্ছাশক্তি এবং অসম্ভবকে সম্ভব করে তোলার মানসিকতার কারণে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইডিজিই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান, পলিসি অ্যাডভাইজার আব্দুল বারী, কম্পোনেন্ট টিম লিডার ড. মাহফুজুর ইসলাম শামীমসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু