লগইন ছাড়া টুইট দেখা যাবে না টুইটারে

ইশতিয়াক হাসান
০১ জুলাই ২০২৩, ২১:১৩আপডেট : ০১ জুলাই ২০২৩, ২১:১৩

দিনে দিনে নিয়ম কানুন কঠিন হচ্ছে টুইটারের। নতুন একটি নিয়ম চলু হতে যাচ্ছে এই প্ল্যাটফর্মে। তা হলো, লগইন না করে কোনও টুইট দেখা যাবে না এই প্ল্যাটফর্মে। এ পর্যন্ত এটি চালু না হলেও খুব শিগগিরই এটি চালু হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনগেজেট।

তবে এটি আসলেই কোনও অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নাকি যান্ত্রিক ত্রুটি— সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, গত এপ্রিল থেকে লগ আউট হওয়া অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা সার্চ ফাংশন ব্যবহার করতে পারছেন না। এর এপিআইতে ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে বা আনা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

এনগেজেট জানায়, এখন কোনও ব্যবহারকারী যদি এমন কাউকে টুইটারের কোনও বার্তা পাঠাতে চান যিনি এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী নন, তাকে এখন স্ক্রিন শট পাঠানো ছাড়া  কোনও উপায় নেই। কেননা, লিংক পাঠালে অপরজন সেটি দেখতে পারবেন না।  এদিকে গবেষকরা জানান, ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে প্রাপ্ত বয়স্করা এটি তুলনামূলক কম সময় ব্যবহার করছে। অনেকেই মনে করছেন, ব্যবহারকারী বাড়াতে নতুন করে এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ভিডিও কেটে কেটে রিলস: যেভাবে বিকৃত হয় বাস্তব ঘটনা
এক্সের ফরাসি সদর দফতরে প্যারিসের সাইবার ক্রাইম ইউনিটের অভিযান
ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান