নতুন স্পেকট্রামে আরও উন্নত ডেটা পাচ্ছেন রবির গ্রাহকরা

টেক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৩, ০০:৩৩আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০০:৩৩

নিলামে অর্জিত এল২৬০০ স্পেকট্রাম ব্যান্ডের প্রয়োগ, অব্যাহত বিনিয়োগ এবং নেটওয়ার্ক অপ্টিমাইজেশনের মাধ্যমে সারা দেশে রবি গ্রাহকরা এখন আরও উন্নত ডেটা (ইন্টারনেট) ও ভিডিও নেটওয়ার্ক উপভোগ করছেন।

ডেটার ব্যবহার বেশি এমন ৫০ ভাগ সাইটে এখন এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগ করেছে রবি। যেসব এলাকার সাইটে এল২৬০০ স্পেকট্রাম স্থাপন করা হয়েছে, সেখানে নেটওয়ার্কের ক্ষমতা দ্বিগুণ হয়ে ডেটার গতি ৫০ ভাগ পর্যন্ত বেড়েছে। এল২৬০০ স্পেকট্রাম স্থাপন করে সারা দেশে নেটওয়ার্ক অভিজ্ঞতা উন্নত করার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে রবি।

রবি থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সাইটের সক্ষমতা দ্বিগুণ হওয়ার অর্থ হলো সাইটটি আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে দ্বিগুণ ডেটা ভলিউম পরিবহন করতে পারে। এর ফলে ভোল্টি ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সেরা মানের ভয়েস কোয়ালিটি উপভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, রবি গত বছর উন্মুক্ত নিলাম থেকে ২৬০০ ব্যান্ডের ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছিল।

নেটওয়ার্ক অভিজ্ঞতার সার্বিক উন্নয়ন সম্পর্কে রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি নেটওয়ার্কের মান উন্নত করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য কয়েক বছর ধরে গড়ে প্রায় ২০০ মিলিয়ন ডলার করে প্রতিবছর বিনিয়োগ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এল২৬০০ স্পেকট্রাম প্রয়োগের মাধ্যমে আরও উন্নত নেটওয়ার্ক নিশ্চিত করে গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারবো।

নেটওয়ার্ক অপ্টিমাইজেশন কার্যক্রম গত বছরের তুলনায় রবি ও এয়ারটেল উভয় ব্র্যান্ডের ব্যবহারকারীদের জন্য কল ড্রপের হার প্রায় ৬০ ভাগ কমাতে সরাসরি অবদান রেখেছে।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে মালয়েশিয়ায় নতুন নিয়ম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম