চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ২০:২৪ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২০:২৪

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করতে ‘স্কলারভাই ডটকম’ (scholarbhai.com) নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও একদল তরুণের যৌথ উদ্যোগে প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করেছে। খবর বাসস।

উদ্যোক্তারা জানান, স্কলারশিপ খোঁজা, যোগ্যতার শর্ত বোঝা, ডকুমেন্ট তৈরি এবং বিদেশি প্রফেসরদের সঙ্গে যোগাযোগের মতো জটিল প্রক্রিয়াগুলোকে সহজ করতেই এই উদ্যোগ। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বিবেচনা করে এতে জিপিএ, সিজিপিএ, আইইএলটিএস স্কোর, স্টাডি গ্যাপ ও ব্যাংক ব্যালেন্সের মতো বিষয় যুক্ত করা হয়েছে। সিভি আপলোড করলেই এআই তথ্য নিয়ে প্রোফাইল তৈরি করে প্রতিটি স্কলারশিপের বিপরীতে ‘ফিট স্কোর’ দেখাবে এবং কোনো ঘাটতি থাকলে তা পূরণের করণীয় জানিয়ে দেবে।

এ ছাড়া এতে রয়েছে সিভি টেইলরিং, এআই প্রফেসর আউটরিচ, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) যাচাইয়ের জন্য ‘ডকুমেন্ট রেডিনেস স্কোর’ এবং অ্যাপ্লিকেশন গাইড। পাশাপাশি ভেরিফায়েড বিশেষজ্ঞ ও অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগের ফোরামও রাখা হয়েছে।

উদ্যোগটি প্রসঙ্গে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আর ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমাদের রাজনীতি। শাবিপ্রবি ক্যাম্পাস থেকে তৈরি হওয়া এই গ্লোবাল এডুকেশন প্ল্যাটফর্ম আগামী দিনে দেশের মানবসম্পদ উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। এই উদ্যোগটি শিক্ষার্থীদের শুধু স্কলারশিপের খোঁজই দেবে না, বরং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজেদের প্রস্তুত করার একটি স্ট্রং ইকোসিস্টেম উপহার দেবে।

শাবিপ্রবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তানভীর রহমান বলেন, সঠিক তথ্যের অভাবে এবং জটিল প্রক্রিয়ার কারণে অনেক শিক্ষার্থী মাঝপথে হাল ছেড়ে দেন। প্ল্যাটফর্মটির স্মার্ট ট্র্যাকিং ও ম্যাচিং সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের প্রোফাইল অনুযায়ী স্কলারশিপ খোঁজা থেকে শুরু করে আবেদন পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি আরও জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক ইন্টার্নশিপ ও প্রতিযোগিতাগুলোও এতে যুক্ত করা হবে।

শাবিপ্রবি ছাত্রদল কর্মী ফরিদুল রেজা সাগর বলেন, বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া ও ডেডলাইন মনে রাখা কঠিন হওয়ায় সমস্যা সমাধানের লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি তৈরিতে তাঁর মূল লক্ষ্য ছিল একটি দ্রুত স্কেলেবল ও সহজে ব্যবহারযোগ্য সিস্টেম দাঁড় করানো।

 

/এএ/
সম্পর্কিত
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
ডেলিভারির কাজে ড্রোন ব্যবহারের পরিকল্পনা ভারতীয় প্রতিষ্ঠানের
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
সর্বশেষ খবর
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
ছাত্রদল নেতারাসহ উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা, বিদ্যুৎও বিচ্ছিন্ন
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ