হলিউড সিনেমার নতুন খলনায়ক সিলিকন ভ্যালি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৬ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৬

হলিউডের চলচ্চিত্রে এবার নতুন খলনায়ক হিসেবে উঠে এসেছেন সিলিকন ভ্যালির সেই প্রযুক্তি ব্যক্তিত্বরা, যারা একসময় সাধারণ মানুষের কাছে নায়ক হিসেবে পরিচিত ছিলেন। জীবপ্রযুক্তি খাতে প্রতারণার দায়ে দণ্ডিত এলিজাবেথ হোমস থেকে শুরু করে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও স্যাম অল্টম্যানের মতো শীর্ষ ব্যক্তিরা এখন সংবাদ শিরোনামের পাশাপাশি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, একসময় বিশ্বকে বদলে দেওয়া প্রগতিশীল উদ্যোক্তা হিসেবে দেখা হলেও প্রযুক্তি খাতের প্রভাবশালী এসব ব্যক্তিত্বদের প্রতি মানুষের মুগ্ধতা ও আস্থায় চিড় ধরেছে। জনপ্রিয় সংস্কৃতিবিষয়ক ওয়েবসাইট দ্য এভি ক্লাব-এর চলচ্চিত্র সমালোচক মনিকা কাস্তিয়ো বলেন, একসময় এসব ব্যক্তিত্বকে মানুষের কাছে অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ী হিসেবেই দেখা হতো। তারা নিজেদের উদ্যোগ ও পরিশ্রমে গড়ে তুলেছিলেন শত শত কোটি ডলারের কোম্পানি। বিশ্বকে বদলে দিচ্ছেন, এমন নায়ক হিসেবেই তাদের দেখানো হতো।

তবে বর্তমানে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রজন্মের কর্মকাণ্ডে যা ঘটেছে, তার কারণে মানুষ এখন বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবছে এবং নতুন করে মূল্যায়ন করছে।

সম্প্রতি সিলিকন ভ্যালির অনেক প্রভাবশালী ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের উত্থান থেকে শুরু করে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির সঙ্গে তার ঘনিষ্ঠতা বিশ্লেষণ করে অ্যালেক্স গিবনি নির্মাণ করেছেন চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’।

অন্যদিকে প্রেক্ষাগৃহে চলছে অ্যারন সরকিনের চলচ্চিত্র ‘দ্য সোশ্যাল রেকনিং’, যা তার অস্কারজয়ী সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর পরবর্তী কিস্তি। এতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের উত্থানের চেয়ে গুরুত্ব পেয়েছে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তথ্য ফাঁসকারী ফ্রান্সেস হাউগেনের গল্প। অস্কারজয়ী অভিনেত্রী মাইকি ম্যাডিসন অভিনীত এই সিনেমায় উঠে এসেছে কীভাবে ফেসবুকের অ্যালগরিদম ব্যবহারকারীদের আটকে রাখতে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দিয়েছিল এবং এর ফলে সামাজিক পরিণতি কী দাঁড়িয়েছিল।

এসব চলচ্চিত্রে মূলত ফুটে উঠেছে কীভাবে মাস্ক ও জাকারবার্গের মতো ব্যক্তিত্বরা বিপুল ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি নীতিনির্ধারণ ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করছেন।

/এএ/
সম্পর্কিত
সৌরপ্রযুক্তি রফতানিতে লাগাম টানতে চীনের নতুন উদ্যোগ
গুগলের বিভিন্ন অ্যাপে ছড়িয়ে থাকা তথ্য খুঁজে দেবে জেমিনাই, ব্যবহার করবেন যেভাবে
ফোনের র‍্যাম বাড়াতে চান? জেনে নিন ভার্চুয়াল মেমোরি চালুর নিয়ম
সর্বশেষ খবর
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন