হাঙর থেকে রক্ষা পেতে ড্রোন!

আনোয়ারুল ইসলাম জামিল
০৫ ডিসেম্বর ২০১৫, ১১:৪৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৬:৫১

Drone Shark সমুদ্রে নেমে হাঙরের আক্রমণে হতাহত হন অনেকেই। তাই এবার ড্রোন ব্যবহার করে সাগরে হাঙরের উপদ্রব কমানোর পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। খবর বিবিসির।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের তীরবর্তী অঞ্চলগুলোতে হাঙরের হামলার পরিমাণ বেশি। ওই অঞ্চলে বেশ কিছু ভয়াবহ হামলাও হয়েছে। তাই আপাতত অঙ্গরাজ্যের গভর্নর পরীক্ষামূলকভাবে ওইসব সৈকতে ড্রোন মোতায়েন করেছেন। ড্রোনগুলো সমুদ্রের তীরবর্তী এলাকায় কোনও হাঙর আনাগোনা করছে কি না সেদিকে খেয়াল রাখবে।

জিপিএস কো-অর্ডিনেশন ব্যবহার করে চলা এই ড্রোনগুলোর পাশাপাশি হেলিকপ্টারও ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। সরকারের মুখপাত্র নিয়াল ব্লেয়ারের ভাষ্যমতে, সমুদ্র সৈকতগুলো সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য কোনও পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের জন্য সমুদ্রকে যতটা সম্ভব নিরাপদ করে তুলতে।

ড্রোনগুলো এখনও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। নিউ সাউথ ওয়েলসের কফ বিচে এই পরীক্ষা চালানো হচ্ছে। এছাড়া বিশেষ রকমের জালও ফেলে রাখা হবে সমুদ্রে। হাঙ্গরগুলো জালের কাছাকাছি আসা মাত্র সতর্কসংকেত পৌঁছে যাবে তীরবর্তী কোস্টগার্ডদের কাছে।

কিছুদিন আগে অস্ট্রেলিয়া সরকারের তত্ত্বাবধানে শার্ক সামিটের আয়োজন করা হয়। সেই সামিটে কিভাবে হাঙরের উপদ্রব কমানো যায় তা নিয়ে আলাপ-আলোচনা হয়।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম