লকডাউনে ফেসবুকের ব্যবহার বেড়েছে ৬০-৭০ শতাংশ

হিটলার এ. হালিম
২৪ এপ্রিল ২০২১, ১৩:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৩:০০

চলমান লকডাউনে দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ফেসবুক ব্রাউজ পরিমাণ বেড়েছে।  স্বাভাবিক সময়ের তুলনায় এ হার ৬০ থেকে ৭০ ভাগের বেশি।  ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল ভিডিও দেখার প্রবণতা বেশি বলে জানা গেছে। অন্যদিকে ইউটিউব দেখার পরিমাণ বেড়েছে ১০ শতাংশের বেশি।  দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বর্তমানে দেশে ২৫০০ থেকে ২৭০০ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে।  এর মধ্যে ১৬০০ জিবিপিএস হলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল)।  আগামী ২৫ এপ্রিল ও ১ মে থেকে বিএসসিসিএল আরও ৩১ জিবিপিএস ব্যান্ডউইথ বিক্রি শুরু করবে। ব্যান্ডউইথের চাহিদার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিএসসিসিএল।  আর অবশিষ্ট ৯০০ থেকে ১০০০ জিবিপিএস ব্যান্ডউইথ আছে ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) অপারেটরগুলোর মাধ্যমে।

জানতে চাইলে বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান মঙ্গলবার ( ২০ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ২৫ এপ্রিল থেকে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ বিক্রি শুরু করবো।  এছাড়া ১ মে থেকে ২১ জিবিপিএস ব্যান্ডউইথ (আইপি ট্রানজিট) বিক্রি শুরু হবে।  দেশে অতিরিক্ত ব্যান্ডউইথের চাহিদা আছে।  বেশ কিছুদিন আগেই আমরা চাহিদাপত্র পেয়েছি।  সে সময় ব্যান্ডউইথ বাড়ানো সম্ভব হয়নি।  নির্ধারিত তারিখ থেকে পারা যাবে।  তিনি জানান, গত শনিবার (১৭ এপ্রিল) গুগলের সঙ্গে একটি সার্কিট চালু হয়েছে।  শিগগিরই সিঙ্গাপুরের হ্যারিকেন ইলেকট্রিকের সঙ্গে দুটো সার্কিট চালু হবে।  ফলে আগামীতে কোনও ধরনের সমস্যা থাকবে না।

ফেসবুকের ব্যবহার বেড়েছে ৭০ শতাংশ, ইউটিউব ১০

অন্যদিকে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, লকডাউনে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ব্যবহার তেমন বাড়েনি, যা কিছু বেড়েছিল প্রথম লকডাউনের সময়।  ব্যবহারের হার আগের মতোই আছে।  তবে ক্যাশিং ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে ৫০ শতাংশের বেশি।  তিনি জানান, ফেসবুক দেখার হার আগের যেকোনও সময়ের তুলনায় বেড়েছে ৬০ থেকে ৭০ শতাংশ।  অন্যদিকে ইউটিউব দেখার হার বেড়েছে ১০ শতাংশের বেশি।

ব্যান্ডউইথ ব্যবহারের হার অন্যান্য লকডাউনের তুলনায় বেশি না বাড়ার কারণ জানতে চাইলে আমিনুল হাকিম বলেন, ব্যান্ডউইথের ব্যবহার যা বাড়ার তা গত বছরই বেড়েছে।  গত বছরের মার্চের আগে ব্যান্ডউইথের ব্যবহার ছিল ১০৫০ থেকে ১১০০ জিবিপিএস’র মতো।  লকডাউন শুরু হলে তা ১৭০০-১৭৫০ জিবিপিএসে পৌঁছে যায়।  পরবর্তী সময়ে তা ২০০০ জিবিপিএস ছাড়িয়ে যায়, যা বর্তমানে ব্যবহার হচ্ছে ২৫০০ থেকে ২৭০০ জিবিপিএস।  এবার বেশি ব্যান্ডউইথের ব্যবহার না বাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এখন মূলত রোজার সময়।  এছাড়া অনেক অফিস বন্ধ।  ফলে বাসা-বাড়িতে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার হতো গড়ে এখনও তাই-ই হচ্ছে। 

প্রথম লকডাউনে বাড়ে ২০০ জিবিপিএস

এ বছর প্রথমবারের মতো লকডাউন শুরু হয় ৫ এপ্রিল। লকডাউনের দ্বিতীয় দিনেই ব্যান্ডউইথের ব্যবহার বেড়ে যায় প্রায় ২০০ জিবিপিএস। লকডাউনে করপোরেট সেগমেন্টে ইন্টারনেটের ব্যবহার তেমন না বাড়লেও হোম ইন্টারনেটের ব্যবহার বেড়ে যায়। হঠাৎই আবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হওয়ায় এই চাপ বাড়ে।

ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান (আইআইজি) লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ বলেন, হঠাৎ করে দেশের মোট চাহিদার ২০ থেকে ২৫ শতাংশ ব্যান্ডউইথ বেড়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে সাপোর্ট দিতে পারি।  এখনও চাহিদা আমাদের সক্ষমতার মধ্যেই আছে।

 

/এমআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম