সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার সময় প্রতারণা এড়াতে যা মেনে চলবেন

আশিক বিল্লাহ খান
২৫ জুলাই ২০২৬, ০৮:২০আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:২০

বাংলাদেশে নতুন স্মার্টফোনের বাজারে দামের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির হাহাকারের মধ্যে অনেক ক্রেতাই এখন সেকেন্ড-হ্যান্ড বা ব্যবহৃত স্মার্টফোনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে ফেসবুক মার্কেটপ্লেস, বিক্রয় প্ল্যাটফর্ম এবং স্থানীয় মোবাইল মার্কেটগুলোতে প্রতিদিন হাজারো পুরোনো ফোন কেনাবেচা হচ্ছে। ক্রেতারা স্বল্প মূল্যে নিজেদের পছন্দের ফোন পেলে সামান্য অসতর্কতায় নকল যন্ত্রাংশ, চুরি হওয়া ফোন কিংবা লুকানো ত্রুটিযুক্ত ডিভাইস কেনার ঝুঁকি থেকেই যায়। তাই এসব ফোন কেনার আগে কয়েক মিনিটের অতিরিক্ত সতর্কতাই ভবিষ্যতে বড় ধরনের আর্থিক ক্ষতি ও ভোগান্তি থেকে রক্ষা করতে পারে।

১. বাজারদর জেনে অস্বাভাবিক কম দামের ফোন এড়িয়ে চলুন

ফোন কেনার সময় কাঙ্ক্ষিত মডেলের দাম একাধিক বিক্রেতার চাওয়া দামের সঙ্গে তুলনা করুন। বর্তমান বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দামের ফোন দেখলে সতর্ক হয়ে যেতে হবে। এমন ক্ষেত্রে ফোনটি চুরি হওয়া, বড় ধরনের বা বারবার মেরামত করা বা অভ্যন্তরীণ ত্রুটি থাকার সম্ভাবনা বেশি।

২. আইএমইআই, বক্স মালিকানার তথ্য মিলিয়ে নিন

ফোনের সেটিংস অপশনের অ্যাবাউট ফোন থেকে, *#০৬# নম্বরে ডায়াল করে পাওয়া আইএমইআই নম্বর এবং সিম ট্রের আইএমইআই নম্বর মিলিয়ে দেখুন। সম্ভব হলে মূল বক্স, ক্রয়রসিদ ও বিক্রেতার পরিচয় যাচাই করুন।

সাধারণত চোরাই ফোনগুলোর ক্ষেত্রে বিক্রেতার কাছে ফোনের প্রকৃত বক্স ও ক্রয়ের ক্যাশ মেমো থাকে না। তাই ফোনের আসল বক্সসহ বক্সের ভেতরের সব পণ্য যাচাই করেই ফোন কেনার সিদ্ধান্ত নিন। ফোনের সঙ্গে ওয়ারেন্টি কার্ড থাকলে তা বুঝে নিন। সম্ভব হলে যে দোকান থেকে কেনা হয়েছে সেখানে কল করে যাচাই করুন।

৩. বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণ করুন

ফোন হাতে নিয়েই প্রথমে এর বাহ্যিক অবস্থা খুঁটিয়ে দেখুন। বডি বা ফ্রেমে অতিরিক্ত ডেন্ট, গভীর আঁচড়, বাঁকানো অংশ কিংবা ডিসপ্লে ও ব্যাক প্যানেলে ফাটল আছে কি না পরীক্ষা করুন। ক্যামেরা লেন্সে আঁচড়, ধুলাবালি বা ঘোলাটে দাগ রয়েছে কি না এবং সিম ট্রে ঠিকভাবে বসে কি না সেটিও যাচাই করুন। পাশাপাশি স্ক্রু খোলার চিহ্ন, বডির বিভিন্ন অংশে অস্বাভাবিক ফাঁক কিংবা আঠার দাগ থাকলে বুঝতে হবে ফোনটি আগে খোলা বা মেরামত করা হয়ে থাকতে পারে।

এসব লক্ষণ ভবিষ্যতে হার্ডওয়্যারজনিত সমস্যার ইঙ্গিত দিতে পারে, তাই এমন ফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকা উচিত।

৪. ডিসপ্লে, ক্যামেরা হার্ডওয়্যার পরীক্ষা করুন

উজ্জ্বল কিংবা পুরো সাদা ব্যাকগ্রাউন্ডে ডিসপ্লেতে দাগ, ডেড স্পট বা পিক্সেল, গ্রিন লাইন বা টাচ সেন্সিটিভিটি সংক্রান্ত সমস্যা আছে কি না, তা পরীক্ষা করুন। সামনের ও পেছনের প্রত্যেকটি ক্যামেরায় (মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড, টেলিফটো বা পেরিস্কোপ) আলাদা আলাদা করে ছবি ও ভিডিও ধারণ করে দেখুন। পোর্ট্রেট মোড, অটোফোকাস, ফ্ল্যাশ ও ভিডিও রেকর্ডিং ঠিকভাবে কাজ করছে কি না নিশ্চিত করুন। পাশাপাশি স্পিকার, মাইক্রোফোন, ভাইব্রেশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও সব বাটনও পরীক্ষা করুন।

৫. ব্যাটারি, নেটওয়ার্ক সফটওয়্যার যাচাই করুন

আইফোন হলে ব্যাটারি হেলথ, আর অ্যান্ড্রয়েডে ব্যাটারির অস্বাভাবিক ড্রেইন বা অতিরিক্ত গরম হওয়ার প্রবণতা খেয়াল করুন। ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মোবাইল নেটওয়ার্ক ও চার্জিং পরীক্ষা করুন। ফোনটি রুট করা, অননুমোদিত কাস্টম রোম (আরওএম) ইনস্টল করা বা অভ্যন্তরীণ সফটওয়্যারে পরিবর্তন করা হয়েছে কি না সেটিও নিশ্চিত হওয়া জরুরি, কারণ এতে ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি ও আপডেটজনিত সমস্যা দেখা দিতে পারে।

৬. মেরামতের ইতিহাস পানি প্রবেশের চিহ্ন দেখুন

ডিসপ্লে, মাদারবোর্ড বা ব্যাটারি পরিবর্তন করা হয়েছে কি না জিজ্ঞাসা করুন। আইফোনের ক্ষেত্রে পুরাতন মডেলে ৯০ শতাংশের বেশি ব্যাটারি হেলথ, ব্যাটারি বুস্টিং বা ব্যাটারি পরিবর্তনের লক্ষণ। বিক্রেতার কাছে ব্যাটারি মেরামতের বিষয়টি অবশ্যই নিশ্চিত হতে হবে। সিম ট্রে বা ভেতরের লিকুইড ড্যামেজ ইন্ডিকেটর (এলডিআই) থাকলে তা ফ্ল্যাশলাইটের সাহায্যে পরীক্ষা করুন। অতিরিক্ত মেরামত করা ফোনের স্থায়িত্ব অনেক সময় কমে যায়, তাই সেগুলো না কেনাই শ্রেয়।

৭. লেনদেনের আগে বিক্রেতার পরিচয় যাচাই করুন

অপরিচিত ব্যক্তির সঙ্গে নির্জন স্থানে লেনদেন করবেন না। জনসমাগমপূর্ণ স্থানে সাক্ষাৎ করুন, সম্ভব হলে পরিচিত কাউকে সঙ্গে রাখুন এবং বিক্রেতার সম্মতিতে ফোনের অবস্থা ও লেনদেনের প্রমাণ হিসেবে ছবি বা ভিডিও সংরক্ষণ করুন। ভবিষ্যৎ সুরক্ষার জন্য অবশ্যই বিক্রেতার কাছে থেকে তার জাতীয় পরিচয় পত্রের বা কর্মস্থলের আইডি কার্ডের ফটোকপি অথবা ছবি নিয়ে রাখুন।

/এমএএল/
সম্পর্কিত
ফোল্ডেবল ফোনের বাজারে পাতলা নকশায় নতুন প্রতিদ্বন্দ্বী অনার ম্যাজিক ভি৬
ফোনের নেশা কমাবে ফোনই! শিশুদের স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে প্রযুক্তির কৌশল
ফ্রি ক্লাউড স্টোরেজ ব্যবহার করার আগে যা জানা জরুরি
সর্বশেষ খবর
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
ফোল্ডেবল ফোনের বাজারে পাতলা নকশায় নতুন প্রতিদ্বন্দ্বী অনার ম্যাজিক ভি৬
ফোল্ডেবল ফোনের বাজারে পাতলা নকশায় নতুন প্রতিদ্বন্দ্বী অনার ম্যাজিক ভি৬
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
মা সামান্য ভুলের জন্যও চড় মারতেন : আনি এরনো
মা সামান্য ভুলের জন্যও চড় মারতেন : আনি এরনো
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী