ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ১৮:৩২ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৮:৪৫

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি হোটেল মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হোটেলগুলো থেকে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে বড় স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় হিলশা কিচেনকে ৩০ হাজার, মেজবান হোটেলকে ২০ হাজার ও দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকা (মোট ৬০ হাজার) জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা পুলিশসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, অভিযান শেষে জব্দ করা এক মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। আইন অমান্য করে ইলিশ বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু, নৌবাহিনীর নজরদারি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
সর্বশেষ খবর
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির