বড়দিন

বড়দিন

বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়। অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণ অয়নান্ত দিবসের অনুষঙ্গেই ২৫ ডিসেম্বর তারিখে যিশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয়। বড়দিন বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিষ্টধর্মে বারো দিনব্যাপী খ্রিষ্টমাসটাইড অনুষ্ঠানের সূচনাদিবস।

প্রকৃতিগতভাবে একটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে।[১][৬] এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক-খ্রিষ্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়ভাবনার সমাবেশও দেখা যায়। উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ, এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য, এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদ্‌যাপনের অঙ্গ। কোনো কোনো দেশে ফাদার খ্রিষ্টমাস (উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে সান্টাক্লজ) কর্তৃক ছোটোদের জন্য বড়দিনে উপহার আনার উপকথাটি বেশ জনপ্রিয়।

উপহার প্রদানের রীতিটিসহ বড়দিন উৎসবের নানা অনুষঙ্গ খ্রিষ্টান ও অ-খ্রিষ্টানদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই উৎসব উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয়ের একটি বিশেষ মরসুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বে বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখে গেছে। ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।

আনন্দ ছাপিয়ে বিষাদ, ফিলিস্তিনের বেথলেহেমে ফিরলো বড়দিনের আমেজ
আনন্দ ছাপিয়ে বিষাদ, ফিলিস্তিনের বেথলেহেমে ফিরলো বড়দিনের আমেজ
ড্রাম আর পিতলে তৈরি বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত মেঞ্জার স্কয়ার। পরিচ্ছন্ন ইউনিফর্মে মার্চ করে এগিয়ে চলেছে ফিলিস্তিনি স্কাউট দলগুলো। তাদের কণ্ঠে...
২৫ ডিসেম্বর ২০২৫
মোংলায় ৩৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব
মোংলায় ৩৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৃহস্পতিবার। ‘বড়দিন’ নামেই এ উৎসবের দিনটি বাংলাদেশে পরিচিত। সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বীরা...
২৫ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়িতে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
খাগড়াছড়িতে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন) উদযাপিত হচ্ছে।...
২৫ ডিসেম্বর ২০২৫
ছবিতে বড়দিন
ছবিতে বড়দিন
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ বৃহস্পতিবার। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই সময়ে বেথলেহেমে জন্মগ্রহণ করেন।...
২৫ ডিসেম্বর ২০২৫
সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জাতীয় যুবশক্তির
সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জাতীয় যুবশক্তির
খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে ধর্মীয় আক্রোশ ও প্রতিহিংসা পরিহার করে সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক...
২৫ ডিসেম্বর ২০২৫
শুভ বড়দিন আজ
শুভ বড়দিন আজ
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ বৃহস্পতিবার। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই সময়ে বেথলেহেমে জন্মগ্রহণ করেন।...
২৫ ডিসেম্বর ২০২৫
বড়দিনে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিনে তারেক রহমানের শুভেচ্ছা
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড়দিনের...
২৪ ডিসেম্বর ২০২৫
বড়দিন ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা বলয় 
বড়দিন ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা বলয় 
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।...
২৪ ডিসেম্বর ২০২৫
বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার
বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার
শুভ বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে...
২৪ ডিসেম্বর ২০২৫
বড়দিন উপলক্ষে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ: ডিএম‌পি
বড়দিন উপলক্ষে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ: ডিএম‌পি
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন বৃহস্প‌তিবার (২৫ ডিসেম্বর)। দিন‌টি উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো,...
২৪ ডিসেম্বর ২০২৫
লোডিং...