চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। কিন্তু এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের ফটকে তালা থাকায় নিজের আসনে ফিরতে না পেরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জায়েদ খান।


