গরমে পুড়ছে দেশ, পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৮:০৮আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৮:২০

গরমে অতিষ্ঠ মানুষ। দেশের প্রায় সব অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের দাবদাহ। তাপমাত্রা গতকালের তুলনায় এক দুই ডিগ্রি সেলসিয়াস কমা-বাড়ার মধ্যে থাকলেও কমেনি দাবদাহ। এরমধ্যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

১৯ এপ্রিল পর্যন্ত এই দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া গত কয়েক দিন তাপমাত্রার চূড়ান্ত অবস্থানে থাকা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৯৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১, যা তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে।

ঢাকা ছাড়া ময়মনসিংহে আজ ৩৭, গতকাল ছিল ৩৭ দশমিক ৩,  রাজশাহীতে গতকাল ছিল ৪০  দশমিক ৫, আজ তা ২ ডিগ্রি বেড়ে ৪২ দশমিক ৬,  রংপুরে ছিল ৩৬  দশমিক ৮, আজ তা ৩ ডিগ্রি বেড়ে ৩৯ দশমিক ২,  সিলেটে ছিল ৩৭ দশমিক ৭, আজ তা কমে ৩৬ দশমিক ২, চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৭, আজও একই আছে, খুলনায় ছিল ৪১ দশমিক ৩, আজ তা কমে ৩৮ দশমিক ৮ এবং বরিশালে ছিল ৩৯ দশমিক ৪, আজ তা কমে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দাবদাহের বিষয়ে বলা হয়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম