সিলেটে বৃষ্টি, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ১৭:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯:৫৫

কয়েক দিনের টানা প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। এরমধ্যে কিছু এলাকার আকাশ মেঘলা হলেও সিলেটের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ছাড়া আর কোথাও বৃষ্টির দেখা মেলেনি। এখনও দেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে বইছে দাবদাহ। গত দুই দিনের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে যেসব এলাকায় দাবদাহ বইছে, আগামীকাল (১৯ এপ্রিল) পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

ঢাকা ছাড়া ময়মনসিংহে গতকাল তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে ৩৪ দশমিক ৫, রংপুরে ছিল ৩৯ দশমিক ২, আজ তা কমে ৩৬ দশমিক ৬, সিলেটে ছিল ৩৬ দশমিক ২, আজ ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৭, আজ কিছুটা বেড়ে ৩৪, খুলনায় ছিল ৩৮ দশমিক ৮, আজ ৩৭ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৬ দশমিক ৭, আজ তা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই হিসাবে সব মিলিয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সারা দেশে।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও বলা হয়, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম