ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর তাণ্ডব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ১৭:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:০৩

কয়েক দিনের দাবদাহের পর দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। তারই অংশ হিসেবে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ধূলিঝড়। এরপর নামে বৃষ্টি। একইভাবে দেশের সাতক্ষীরা, ময়মনসিংহ, গাজীপুরসহ আশপাশের এলাকার ওপর দিয়ে বইছে কালবৈশাখী ঝড়। আগামী ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

বিকাল ৪টার পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হয়ে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনঘটা বাড়তে শুরু করে। সন্ধ্যা নাগাদ কালো হয়ে আসে আকাশ। এর সঙ্গে শুরু হয় কালবৈশাখীর প্রথম ধাপ, ধূলিঝড়। এরপর নামে মুষলধারে বৃষ্টি। দিনভর দাবদাহের পর স্বস্তি নিয়ে আসে এই বৃষ্টি।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৮ দশমিক ১, যা গতকাল ছিল বান্দরবনে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র দাবদাহের পর রাজধানীতে কালবৈশাখী, ছবি: রাকিবুল ইসলাম

এছাড়া ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২, আজ ২ ডিগ্রি বেড়ে ৩৭ দশমিক ৫, রাজশাহীতে ছিল ৩৪ দশমিক ৫, আজ ২ ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক, ৫ রংপুরে ছিল ৩৪ দশমিক ৪, আজ ৩৪ দশমিক ৮, ময়মনসিংহে ছিল ৩৪, আজ ১ ডিগ্রি বেড়ে ৩৫, সিলেটে ছিল ৩৫ দশমিক ২, আজ ৩৫ দশমিক ৪, চট্টগ্রামে ছিল ৩৫ দশমিক ৮, আজ ১ ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ৪, খুলনায় ছিল ৩৫ দশমিক ২, আজ ১ ডিগ্রি বেড়ে ৩৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৫ দশমিক ৩, আজ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম