গরমের অস্বস্তি আরও বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৮:৩২আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৩২

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। মৌসুমী বায়ু আসার আগে ঋতু পরিবর্তন ঘটছে। এই সময়ে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে। সে কারণে এই আবহাওয়া বিরাজ করছে।

বুধবার (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দেশের ওপর দিয়ে প্রবাহিত এই তাপপ্রবাহ আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপপ্রবাহের সতর্কতাবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

আজ বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রাজশাহীতে ৩৯ দশমিক ৬, যা গতকাল ছিল ৩৮ দশমিক ৬, রংপুরে ৩৮ দশমিক ৩, ছিল ৩৭ দশমিক ৫, ময়মনসিংহে ৩৭ দশমিক ৮, ছিল ৩৭, সিলেটে ৩৭ দশমিক ৬, ছিল ৩৬ দশমিক ৮, চট্টগ্রামে ৩৪ দশমিক ৩, যা ছিল ৩৫ দশমিক ৪, খুলনায় ৩৮, ছিল ৩৭ দশমিক ৮ এবং বরিশালে ৩৭ দশমিক ৪, ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম