বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ শুক্রবার (০৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর আশপাশ এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের উত্তরপশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৯ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ১০ মিনিটে।
আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পরন্ত আরও অগ্রসহ হতে পারে।
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্র ছিল নিক্লি ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।









