ভোরে ঢাকায় স্বস্তির বৃষ্টি, হতে পারে সারাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুলাই ২০২৩, ০৬:৪০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:৫৮

সাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। শ্রাবণের কয়েকদিন তাপপ্রবাহে পোড়ার পর এই বৃষ্টি যেন কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। শুক্রবার (২৮ জুলাই) ভোরেই ঢাকার মিরপুরসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মেলে।

গতকাল বৃহস্পতিবার দিনের অনেকটা সময় থেমে থেমে ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। আজ শুক্রবারও একই অবস্থা থাকতে পারে বলছে আবহাওয়া অধিদফতর।

ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এখন লঘুচাপ হিসেবে দক্ষিণ উড়িষ্যা এবং  উত্তর অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৪৪ মিলিমিটার।  এছাড়া ঢাকায় ৬, রাজশাহীতে ১, রংপুরে ৩, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ৪, খুলনায় ২৪ এবং বরিশালে ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়।

/এসএনএস/এলকে/
সম্পর্কিত
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম