আজকের আবহাওয়া: ঘূর্ণিঝড় মিগজাউমের সর্বশেষ আপডেট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ সোমবার (০৪ ডিসেম্বর) সকাল ০৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ( ১৩.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আজ (৪ ডিসেম্বর) সকাল ৬ টায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় 
অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৭৮ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ১১নিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ২৭ মিনিটে।

রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম ৩৩ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৩ দশমিক ০৫ ডিগ্রি।

/ইএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী