১০ ডিগ্রির নিচে নামবে কয়েক জেলার তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৪

নামতে শুরু করেছে তাপমাত্রা। আজ রাতের মধ্যে উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় বইতে শুরু করবে শৈত্যপ্রবাহ। কয়েকটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, অর্থাৎ সেসব এলাকায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করবে।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, দুই দিনের ব্যবধানে আজ বৃহস্পতিবার তা কমে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। একইভাবে ঢাকায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯, বৃহস্পতিবার তা ২ ডিগি কমে ১৪; রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫, আজ তা ৩ ডিগ্রি কমে ১১।

রংপুরে ছিল ১৫ দশমিক ৩, আজ তা ৩ ডিগ্রি কমে ১২ দশমিক ৩। ময়মনসিংহে ছিল ১৬ দশমিক ৮, তা ৫ ডিগ্রি কমে ১১ দশমিক ৭। সিলেটে ছিল ১৭ দশমিক ৫, আজ প্রায় একই ১৭। চট্টগ্রামে ছিল ১৮ দশমিক ৪, আজ ১৭ দশমিক ১। খুলনায় ছিল ১৫ দশমিক ৫, আজ ১৫ এবং বরিশালে ছিল ১৫, আজ তা কমে  ১২ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বাংলাদেশের পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ রাতের পরে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাবে। এ কারণে সেসব জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করবে। এরপর আস্তে আস্তে এটি আরও কিছু এলাকায় বিস্তার করতে পারে। একই সময়ে ঢাকাসহ আরও বেশ কিছু এলাকার তাপমাত্রা দুই-এক ডিগ্রি কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের