বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত প্রযোজ্য।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অধিদফতরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৬৯ শতাংশ।
ঢাকায় সূর্যাস্ত হবে: সন্ধ্যা ৬ টা ০৬ মিনিটে।
বুধবার সূর্যোদয় হবে: ভোর ৬টা ০৯ মিনিটে।
সোমবার সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি; ৩৩ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুন্ড; ১৩ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস।









