এ মাসেই দুটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে। এ মাসেই দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের উপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচারপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। বৃহস্পতিবারও আবহাওয়া একই রকম থাকবে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে দেশে দুটি লঘুচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ডিসেম্বরের প্রথমার্ধে কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণে চলতি মাসে শীতের প্রকোপও আরও বাড়তে পারে।

/আরকে/
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম