শহরে কালবৈশাখী, মুষলধারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৯:০৭ আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৯:০৭

সন্ধ্যার পর হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে। শুরু হয় কালবৈশাখীর ঝোড়ো হাওয়া। এর সঙ্গে ধুলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায়। কিছু সময়ের মধ্যেই ঝড়ের দাপট কমে এসে শুরু হয় বৃষ্টি; যা ধীরে ধীরে বাড়তে বাড়তে এক পর্যায়ে মুষলধারে বর্ষণে রূপ নেয়।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বায়ুদূষণে বৈশ্বিক তালিকায় আজও সপ্তম স্থানে ঢাকা, শীর্ষ দশে যেসব শহর
রৌদ্রোজ্জ্বল ঢাকার সকাল, কেমন কাটবে সারা দিন
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
যে কারণে আকস্মিক রিয়াদ সফরে ফরাসি প্রেসিডেন্ট
যে কারণে আকস্মিক রিয়াদ সফরে ফরাসি প্রেসিডেন্ট
পূজামণ্ডপে ‘ওরে ওরে হাওয়া’ গান গেয়ে প্রত্যাহার পুলিশ কর্মকর্তা, তদন্তের নির্দেশ
পূজামণ্ডপে ‘ওরে ওরে হাওয়া’ গান গেয়ে প্রত্যাহার পুলিশ কর্মকর্তা, তদন্তের নির্দেশ
সাইফ-পারভেজের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
সাইফ-পারভেজের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
ইরাকে জেদ থেকে কিছু করতে চায় বাংলাদেশ, সোনা জিতলে ৩ লাখ টাকা পুরস্কার 
ইরাকে জেদ থেকে কিছু করতে চায় বাংলাদেশ, সোনা জিতলে ৩ লাখ টাকা পুরস্কার 
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান