লঘুচাপের প্রভাব, আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টির কারণে শুক্রবার সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।

/এম/
সম্পর্কিত
দূষিত শহরের তালিকায় ৯ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
সর্বশেষ খবর
বাপা ফুডপ্রোতে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ ছাড়
বাপা ফুডপ্রোতে ভিটাকেয়ারের সব পণ্যে ২০ শতাংশ ছাড়
পৃথিবীর সব চিন্তা কি নিজের কাঁধে তুলে নিচ্ছি?
পৃথিবীর সব চিন্তা কি নিজের কাঁধে তুলে নিচ্ছি?
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?