আন্দামান সাগরে গভীর নিম্নচাপ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ সকালের মধ্যেই মিয়ানমার ও কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে (২৮ সেপ্টেম্বর) একই এলাকায় (১৭.০° উত্তর অক্ষাংশ এবং ৯৭.১° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রমের প্রক্রিয়ায় রয়েছে।

আবহাওয়া দফতর জানায়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলার পাশাপাশি মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর এবং উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

/এসটি/ 
সম্পর্কিত
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
চট্টগ্রামসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
সর্বশেষ খবর
মেরুজ্যোতির নাচ দেখতে পাড়ি দিন রাশিয়ার মুরমানস্কে, খরচও তুলনামূলক কম
মেরুজ্যোতির নাচ দেখতে পাড়ি দিন রাশিয়ার মুরমানস্কে, খরচও তুলনামূলক কম
মধ্যরাতে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন
মধ্যরাতে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন
এসপি বললেন ‘কেউ চাপ দিলে আমি নাম বলে দেবো’
এসপি বললেন ‘কেউ চাপ দিলে আমি নাম বলে দেবো’
আরও ৬ ট্রেন যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়, এবার আয় বাড়বে তো?
আরও ৬ ট্রেন যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়, এবার আয় বাড়বে তো?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম