জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ‘সেরা ১০’

সাদ্দিফ অভি
২১ অক্টোবর ২০১৭, ১৭:৫৮আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:০৫

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ‘সেরা ১০’ ১০ সামাজিক সংগঠন পেলো জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ‘সেরা ১০’ এর সম্মাননা। দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় সেরা ১০টি সংগঠনকে নির্বাচন করে ইয়াং বাংলা। সেরা ১০ সংগঠনের কর্তাব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সামাজিক উন্নয়ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বরিশাল ইয়ুথ সোসাইটি, স্বপ্নদেখ, দুর্বার ফাউন্ডেশন, কাকতাড়ুয়া। এছাড়া সাংস্কৃতিক উন্নয়ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রাঙাটুঙ্গি ইউনাইটেড,জুমফুল থিয়েটার,চৌপাশ নাট্যাঞ্চল। অন্যদিকে খেলাধুলাতে পুরস্কার পেয়েছে হুইল চেয়ার ক্রিকেট।

বিজয়ীদের প্রত্যেকে পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ক্রেস্ট,একটি ল্যাপটপ এবং স্মার্ট ফোন। এছাড়াও আরও ৫টি সংগঠন পেয়েছে মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে ৫ লাখ টাকার স্টার্টআপ ফান্ড। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এবারের দ্বিতীয় আসরে সারাদেশের ৪৪টি জেলা ও ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে চার মাসব্যাপী অ্যাকটিভেশন প্রোগ্রামের মাধ্যমে উঠে আসে ১৩শ’ আবেদন। এর মধ্য থেকে ১০০ প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এবং চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয় ৫০টি সংগঠনকে। এই ৫০টি সংগঠনের মধ্য থেকেই চূড়ান্ত পর্বে বিজয়ী হয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭ পেল ৩০টি সংগঠন।

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম