পুষ্পকলিদের শীত উৎসব

হাসনাত নাঈম
৩০ ডিসেম্বর ২০১৭, ২০:০৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২০:১১

পুষ্পকলিদের শীত উৎসব শীত মানেই উৎসব। সকাল হতেই মায়ের হাতের পিঠাপুলি। সারাদিন উৎসবের আমেজ আর রাত নামতেই বন্ধুদের নিয়ে গরম কফির মগে ঝড় তুলে আড্ডা অথবা কোনও গানের জলসায় গান করা। কিন্তু সুবিধা বঞ্চিত পথ শিশুদের কাছে শীত মানেই বিভীষিকা। হাড় কাঁপানো শীতে সকাল হতেই উদোম গায়ে খাবারের সন্ধানে যাওয়া। আর শীতের রাত মানেই আর এক দুঃস্বপ্ন।

পুষ্পকলিদের শীত উৎসব তাই শিশুদের এই দুঃস্বপ্ন দূর করতে প্রতিবছরের মতো এবারও সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ৬ষ্ঠ বারের মতো শীত উৎসব পালন করলো ‘সম্ভাবনা’ নামক সামাজিক সংগঠন। প্রায় ৩০০ শিশুদের নিয়ে ‘পুষ্পকলিদের শীত উৎসব’ এর আয়োজন করা হয়েছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ৫ নম্বর গেটের ভেতরের খোলা অংশে।

শিশুদের জন্য আয়োজিত এই উৎসবে ছিল ম্যাজিক শো, মিকি মাউস, মিউজিক শো এবং পুষ্পকলিদের নিজেস্ব সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজন আরও ছিল ‘যত চাও, তত খাও’ নামক হরেক রকমের পিঠা পুলি খাওয়া। এছাড়াও উৎসবে শিশুদের শীত নিবারণের জন্য দেওয়া হয় ভারী জ্যাকেট এবং রাতের শীতবস্ত্র হিসেবে দেওয়া হয় কম্বল।

পুষ্পকলিদের শীত উৎসব এ আয়োজন সম্পর্কে সম্ভাবনা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুশফিকা নিশাত জানান,  আমাদের কাছে শীত মানে আনন্দ। কিন্তু শীতের এই আমেজটা সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা পায় না। সম্ভাবনা চায়, বিভিন্ন উৎসব আমরা যেভাবে পালন করি, শিশুরাও যেন সেভাবে  পালন করতে পারে। তাই ওদের জন্য এই ছোট্ট আয়োজন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম