২১ বছর পরে বন্ধুত্বের টানে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুন ২০১৯, ১৭:২৯আপডেট : ০১ জুন ২০১৯, ১৭:৩০

২১ বছর পরে বন্ধুত্বের টানে আপনি বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কিন্তু তাকে চেনেন না। কিন্তু আপনি জানেন সে আপনার বন্ধু। সেই বন্ধুর জন্য ছুটে এসেছেন শত মাইল দূর থেকে- এমনও হয় নাকি বলে যারা অবিশ্বাসের চোখে তাকাচ্ছেন তাদের জন্যই বলছি, এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের শিক্ষার্থীরা গড়ে তুলেছে এমন বন্ধুত্বের মেলবন্ধন। আর সেই বন্ধুত্বের ডাকে সারা দিতেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে একত্র হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

গত ২১ বছরে এদের একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বিদেশ আছেন। প্রথম উদ্যোগ হিসেবে শুক্রবার হয়ে গেল সারা বাংলাদেশের এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের ইফতার মাহফিল ও মিলন মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় কার্স ক্যাফেটেরিয়াতে আয়োজিত এই মিলন মেলায় অংশগ্রহণ করেছিলেন ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন সদস্য।  

কয়েক মাস আগে গঠনমূলক সামাজিক কার্যক্রম পরিচালনার উদ্দ্যেশ্যে এই গ্রুপ তৈরি করেছিলেন মো. মুশফিকুল ইসলাম। শুরুতে সদস্য সংখ্যা কম থাকলেও এখন গ্রুপের সদস্য স্পর্শ করতে চলেছে ১০ হাজারের গণ্ডি। সকলের অংশগ্রহণেই এই গ্রুপ স্বতস্ফুর্তভাবে চলছে।

ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেকে। সবার আন্তরিক অংশগ্রহণকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছেন গ্রুপের অ্যাডমিন মুশফিকুল ইসলাম। তিনি বলেন, এই গ্রুপ হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যেকোনও ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে।

বর্তমানে গ্রুপে মুশফিকুল ইসলাম, ফারুক উজ জামান, আশরাফ রিমন, নাদিয়া নিতু, মঞ্জুর-এ-মাওলাসহ সাত জন এডমিন রয়েছেন যারা গ্রুপের বিভিন্ন দিক নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আগামীতে আরও বড় পরিসরে মিলনমেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার কথা জানালেন গ্রুপের অ্যাডমিনরা।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম