দেশজুড়ে ‘আমরা কিংবদন্তী’ এর পরিচ্ছন্নতা অভিযান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ০২:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০২:৪৭

দেশজুড়ে ‘আমরা কিংবদন্তী’ এর পরিচ্ছন্নতা অভিযান অনলাইন ভিত্তিক সংগঠন ‘আমরাই কিংবদন্তী’ (এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২) তাদের তৃতীয় বর্ষপূর্তিতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। ২০১৭ সালে সংগঠিত হওয়া এই গ্রুপটি ২৬ হাজার সদস্যের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সারাদেশের ৪০টি স্থানে এই অভিযান পরিচালিত হয়।  

সংগঠনটির প্রবাসী সদস্যরা বিশ্বের ১০টি দেশে দিনটিকে উদযাপন করেছে, বাংলাদেশের সদস্যদের সাথে তাল মিলিয়ে একসঙ্গে।

দেশের ৪০ জেলার একটি করে বিদ্যালয় ও আশেপাশের এলাকাকে নির্ধারন করা হয়ে ছিলো পরিচ্ছন্নতা অভিযানের স্থান হিসাবে। এই কার্যক্রমে গ্রুপের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন, সচেতনতামূলক (পরিবেশ দূষণমুক্ত ও পরিচ্ছন্নতা বিষয়ক) লিফলেটসহ পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় নির্ধারণের ক্ষেত্রে জেলার প্রধান বিদ্যাপীঠ, অসহায়, এতিম ও সুবিধাবঞ্ছিতদের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া হয়েছে সামাজিক দায়বদ্ধতা থেকে। 

ঢাকার আয়োজনস্থল ছিলো মিরপুরের সরকারি শিশু পরিবার(বালক)। সারা দিনব্যাপী আয়োজনে গ্রুপের সদস্যরা এই কেন্দ্রে উপস্থিত থেকে বাচ্চাদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির বর্ষপূর্তির মাসব্যাপী পরিকল্পনার অংশ হিসাবে আগামী ২২ নভেম্বর টাঙ্গাইলের গোপালপুরে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম