জাপানে পুরস্কার জিতলো বাংলাদেশের আলোকচিত্র ‘শতবর্ষী আনন্দ’

তারুণ্য ডেস্ক
০৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৮

জাপানে অনুষ্ঠিত থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘শতবর্ষী আনন্দ’ শীর্ষক একটি আলোকচিত্র। এটির আলোকচিত্রী জে. মুমু বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জে. মুমু

মুমু বলেন, ‘লকডাউনের অবরুদ্ধ সময়ে ছবিটি মুঠোফোনে ধারণ করেছিলাম। ছবির চরিত্র প্রায় শতবর্ষী এক দরিদ্র নারী। দারিদ্রতার কষাঘাতে জরাজীর্ণ হয়েও তিনি করোনাময় পৃথিবীতে বেঁচে থাকতে চান। জীবনের শেষ প্রান্তে এসেও বেঁচে থাকার আকাঙ্খা ও আনন্দকে ছবিটিতে ধারণ করতে চেয়েছি। ছবিটি বাংলাদেশের জন্য এতো বড় সম্মান বয়ে আনবে তা কখনো ভাবিনি।’

‘শতবর্ষী আনন্দ’ শীর্ষক একটি আলোকচিত্র

সম্প্রতি জাপানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী থার্ড মেহুডো ইন্টারন্যাশনাল ইয়ুথ ভিজ্যুয়াল মিডিয়া ফেস্টিভ্যালে বেস্ট ফটোগ্রাফি বিভাগে পুরস্কার জিতেছে জে. মুমুর ‘শতবর্ষী আনন্দ।’ এজন্য মুমুকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে উৎসবে অংশ নেওয়া ৭৪টি দেশের ২০০ আলোকচিত্রীর সাথে। ইতোপূর্বে ছবিটি রোমানিয়ার স্যাপিক্সেল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০২০ এবং যুক্তরাজ্যের হান্টিংটন বিচ কালচারাল সিনেমা শোকেস এর ফটোগ্রাফি বিভাগের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক