ঢাবি শিক্ষার্থীর উদ্যোগে শশীভূষণে প্রথম গ্রন্থাগার

ঢাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২১, ১০:৫১আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১১:১১

দ্বীপজেলা ভোলার থানা শশীভূষণ; প্রায় এক লাখ মানুষের এই জনপদটি আর্থসামাজিক উন্নয়নে এখনও অনেকটাই পিছিয়ে। এলাকার উন্নয়নে শিক্ষার গুরুত্ব অনুধাবন করে একটি গ্রন্থাগার স্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান। বন্ধুদের সঙ্গে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোহানের গড়া এই গ্রন্থাগারটিতে রয়েছে সাহিত্য, মুক্তিযুদ্ধ ও অনুবাদ সাহিত্যসহ বিভিন্ন ক্যাটাগরির ২৫০টিরও অধিক বই আছে।

শশীভূষণে বেড়ে ওঠা সোহান বলেন, ‘শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক- প্রায় সকল ক্ষেত্রে পিছিয়ে রয়েছে আমাদের শশীভূষণ। এখানকার ছেলেমেয়েরা পড়ালেখার ক্ষেত্রে অনেক বাধা মোকাবিলা করতে হয়। বিশেষ করে মেধাবীরা পর্যাপ্ত পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে। যার ফলে এখানকার শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে পারে না। 

বর্তমানে তরুণ-তরুণীরা বইপড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছেন কিংবা জড়িয়ে পড়ছে নানা অপকর্মে, হারিয়ে যাচ্ছে মাদকের অন্ধকার জগতে। ঢাবির লোকপ্রশাসন বিভাগে অধ্যায়নরত সোহানের ভাষ্য, করোনার এই সময়ে এই অবস্থা এখন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তাই শিক্ষার্থীদের বইয়ের প্রতি ফিরিয়ে আনতে একটি লাইব্রেরির চিন্তা মাথায় আসে, যা এর আগে এখানে কখনোই ছিল না।

লাইব্রেরি প্রতিষ্ঠার প্রচারণা ও তহবিল সংগ্রহ সম্পর্কে সোহান বলেন, শুরুতে আমরা বিভিন্নভাবে যে তহবিল সংগ্রহ করেছিলাম সেটা দিয়ে ঘর ভাড়া নিই এবং তিনটি বইয়ের তাক ও তিনটি চেয়ার স্থাপন করি। নিজেদের বাসা থেকেও কিছু ফার্নিচার এনে লাইব্রেরি সাজিয়েছি। সমাজের বিত্তবানদের দ্বারস্থ হয়েছি,কারও পুরাতন বই থাকলে তা সংগ্রহ করেছি। এভাবেই পাঁচ থেকে ছয়জনের বসার পরিবেশ তৈরি করে ‘এসো সবাই বই পড়ি, সুন্দর এক সমাজ গড়ি’ স্লোগানে যাত্রা শুরু করে ‘শশীভূষণ গ্রন্থাগার’।

নিজ উদ্যোগে গড়া গ্রন্থাগারে ঢাবি শিক্ষার্থী সোহান

সোহানের সহযোদ্ধা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলাম নাঈম লাইব্রেরির বর্তমান অবস্থা সম্পর্কে বলেন,"আমাদের লাইব্রেরিতে আর্থিক সংকট রয়েছে। পর্যাপ্ত আসবাবপত্র ও লাইব্রেরিয়ান নেই। তারপরও আমরা স্বেচ্ছাসেবকরা মাসিক চাঁদা দিয়ে ঘরভাড়া এবং যাবতীয় খরচ চালিয়ে নিচ্ছি। গ্রন্থাগারটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বই পড়ার মানসিকতা জাগিয়ে তুলতে সহায়ক হবে। ফলে তাদের শিক্ষাগ্রহণ হবে মানসম্মত ও আনন্দপূর্ণ। সুস্থ মস্কিষ্কের ধারার বিকাশ ঘটবে।’

সোহানদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘গ্রন্থাগারটি আমাদের এলাকায় একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহী হবে। আমি সর্বদা এই গ্রন্থাগারের যে কোনও প্রয়োজনে পাশে আছি।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী