ডিআইইউডিসি জাতীয় বিতর্ক মহোৎসব শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০৫

ডিআইইউডিসি জাতীয় বিতর্ক মহোৎসব ২০১৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি) এর আয়োজনে ডিআইইউডিসি জাতীয় বিতর্ক মহোৎসব ২০১৬ এর তৃতীয় পর্ব বৃহস্পতিবার শুরু হচ্ছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত। এর আগে এই মহোৎসবের প্রথম দুই পর্ব ইংরেজি আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও বাংলা আন্তঃস্কুল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা যথাক্রমে ২১ থেকে ২৩ জানুয়ারি এবং ২৮ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৩০টি দল অংশগ্রহণ করছে। এটি ডিআইইউডিসি আয়োজিত চতুর্থ জাতীয় বিতর্ক উৎসব। এবারের আয়োজনে সংগঠনটি প্রাচীন বাংলাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর সেজন্যেই চারটি পর্বে বিভক্ত এই প্রতিযোগিতাকে প্রাচীন বাংলার চারটি যুগের নামে নামকরণ করা হয়েছে। যুগগুলো হল- বৈদিক যুগ বাংলা আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, মৌর্য যুগ বাংলা আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, পাল যুগ বাংলা আন্তঃস্কুল জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, ধ্রুপদী যুগ ইংরেজি আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। ১৩ ফেব্রুয়ারি সব পর্বের বিতর্কের ফাইনাল, বসন্তবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।

/আরআই/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি