জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

সিলেট প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ২১:০৪আপডেট : ০৩ মার্চ ২০১৮, ২২:১৫

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ড. জাফর ইকবাল (ফোকাস বাংলা)

ছুরিকাঘাতে আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ‍বিভাগের বিভাগীয় প্রধান ড. জাফর ইকবালের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসমানী মেডিক্যাল হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. এনকে সিনহাকে প্রধান করে চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।’

তিনি জানান, মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন– সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জি এ হাসান, নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাশেদুন্নবী, অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডা. সব্যসাচী ও নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক।

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। এরপর তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। এর আগে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়।
এদিকে, ড. জাফর ইকবালের হামলাকারীকে আটক করা হলেও তার পরিচয় জানা যায়নি। হামলাকারী তরুণকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল সিলেট যাচ্ছে। সিটিটিসি সূত্র জানিয়েছে, অতীতে বিভিন্ন সময় ড. জাফর ইকবালকে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর দেওয়া হুমকির বিষয়টি মাথায় রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।
ড. জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া, আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’-এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজধানীর শাহবাগেও বিক্ষোভ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।

এ সংক্রান্ত আরও খবর:

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক
হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী