‘ফণী’র জন্য সতর্কতা: চাঁদপুরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি
০২ মে ২০১৯, ১২:৫৩আপডেট : ০২ মে ২০১৯, ১৩:৫৭

চাঁদপুর লঞ্চঘাট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে চাঁদপুরের নৌপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২ মে) দুপুর ১১টার পর নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের নৌ বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘নৌযান চলাচল বন্ধের নির্দেশনা কিছুক্ষণ আগে আমরা দিয়েছি। পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় রয়েছে। চাঁদপুরে আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুর পর্যন্ত রোদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। চাঁদপুরের লঞ্চ

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় ফণীর মোকাবেলার লক্ষ্যে ইতোমধ্যেই আমরা জরুরি সভা করেছি। সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুপুর ১টার দিকেও আরেকটি মিটিং হবে।’

চাঁদপুর জেলা নৌযান শ্রমিক লীগ সভাপতি বিপ্লব সরকার বলেন, ‘চাঁদপুর থেকে ঢাকাগামী এবং দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডাব্লিটিএ। সকাল ১১টার পর থেকেই চাঁদপুর থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি।’

আরও পড়ুন- 
শুক্রবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘ফণী’

‘ফণী’র সতর্কতায় সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘ফণী’: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ বহির্নোঙরে, তিনটি কন্ট্রোল রুম

বরিশালে ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ২৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৩২টি আশ্রয়কেন্দ্র

ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার
‘এমনভাবে দৌড়াও যেন এটি জীবনের শেষ দিন’, নেইমারকে বাবার বার্তা 
‘এমনভাবে দৌড়াও যেন এটি জীবনের শেষ দিন’, নেইমারকে বাবার বার্তা 
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদমাধ্যম কাজ করতে পারে: স্পিকার 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন