ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম

খুলনা প্রতিনিধি
০২ মে ২০১৯, ১১:৫০আপডেট : ০২ মে ২০১৯, ১১:৫৮

আবহাওয়া বিভাগের গ্রাফে `ফণী`র গতিপথ দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ফণী খুলনা উপকূলে আঘাত হানতে পারে আশঙ্কায় খুলনার সব উপজেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলা ও উপজেলায় জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় খুলনা সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ও সব উপজেলায় উপজেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আবহাওয়া বিভাগ থেকে বলঅ হয়েছে, উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। 

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে জনসাধারণকে সচেতন করাসহ স্বেচ্ছাসেবীরা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রীসহ অন্যান্য উপকরণ মজুদ আছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমুদ্র উপকূলবর্তী এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি দুর্যোগে আতঙ্কিত না হয়ে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জেলা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুতি থাকার কথা জানিয়েছে। দুর্যোগ সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য জেলা প্রশাসনের পক্ষে  ০৪১-৭২০৩৬৯ ও ০৪১২৮৩০০৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

এছাড়া খুলনার সব উপজেলায় জরুরি নম্বর দিয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ওই নম্বরে জরুরি তথ্য জানাতে বলা হয়েছে। নম্বরগুলো হলো- বটিয়াঘাটা: ০৪০২২-৫৬০৪৯, ফুলতলা: ০১৭১৬৭৭১২৮১, দাকোপ: ০৪০২৩-৫৬০৬২, ০১৯১৭১৭৩০৬৯, কয়রা: ০৪০২৬৫৬০৪৭, ০১৭০০৭১৭০০৮, ডুমুরিয়া: ০১৭৩০৯৯৬২৬৯, ০১৭১১৪৪৮৯৬১, ০৪০২৫৫৬১১, দিঘলিয়া: ০৪১-৮৯০১৭৮, ০১৭১২২৫০৪৮৭, পাইকগাছা: ০৪০২৭৫৬০০১, রূপসা: ০১৭১৯৪৫৭৮০৫, ০১৭৪৭৬০৬০৬০ ও তেরখাদা: ০১৭৯৪৪৯২১৫৭, ০১৭১৭৯১৬৭৯৮।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা