গোবিন্দগঞ্জে ভুয়া র‌্যাব সদস্য আটক

গাইবান্ধা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ০১:৫১আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০১:৫৪

আটক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র‌্যাব-১২ সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রুবেল মিয়া (৩১) বগুড়া জেলা সদরের বালুপাড়া গ্রামের ও রবিউল ইসলাম (২৯) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কলপকোল গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, সন্ধ্যার দিকে শহরের চৌ-মাথা মোড়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এসময় আটক দুই যুবকসহ আরও ৩-৪ জন একটি মাইক্রোবাস যোগে ঘোড়াঘাট যাচ্ছিলেন। পুলিশ ওই মাইক্রোবাসটি তল্লাশি চালাতে চাইলে মাইক্রোবাসে থাকা যুবকরা নিজেদের র‌্যাব-১২ সদস্য হিসেবে পরিচয়  দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাত্রা করে। পরে বিষয়টি সন্দেহ হলে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে মাইক্রোবাসে থাকা আরও ৩-৪ জন পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল জানান, মাইক্রোবাসসহ আটক দুই যুবককে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন:

প্রধান আসামি মিনার চৌধুরীর জামিন বাতিল

পহেলা বৈশাখ উদযাপনে নারীদের অংশ না নেওয়ার পরামর্শ হেফাজতের

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
‘জন নায়গন’ সিনেমার শো মাঝপথে বন্ধ, বের করে দেওয়া হলো শিশুদের
‘অভিবাসী শ্রমিকদের সমস্যা ও প্রতারণার চিত্র গণমাধ্যমে উঠে এলে জনসচেতনতা বাড়াবে’
‘অভিবাসী শ্রমিকদের সমস্যা ও প্রতারণার চিত্র গণমাধ্যমে উঠে এলে জনসচেতনতা বাড়াবে’
ট্রাম্প কি ভুল করছেন, নাকি এটাই ছিল বড় পরিকল্পনা?
ট্রাম্প কি ভুল করছেন, নাকি এটাই ছিল বড় পরিকল্পনা?
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
সর্বাধিক পঠিত
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন
এক জেলায় টানা ৭ দিন লোডশেডিং, ‘শাটডাউন’ বলছে প্রশাসন