ট্রাম্প সম্পর্কে নিজের বক্তব্যে অনড় ক্যামেরন

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ১৩:৫৯আপডেট : ১৭ মে ২০১৬, ১৪:০১
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়ার পরেও ট্রাম্প সম্পর্কে করা নিজের বক্তব্য প্রত্যাহার করছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও জানিয়েছেন।

ডেভিড ক্যামেরন

সোমবার (১৬ মে) ক্যামেরনের মুখপাত্র ড্যান ইয়র্ক-স্মিথ বলেছেন, ‘ক্যামেরন তার বক্তব্যে অনড় রয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে প্রার্থীই জয়ী হোক, তার সঙ্গেই কাজ করতে ক্যামেরন প্রতিশ্রুতিবদ্ধ।’

সোমবার ব্রিটেনের টেলিভিশন চ্যানেল আইটিভি-র গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রতিক্রিয়ার পরই ক্যামেরন ওই মন্তব্য করেন।

সম্প্রতি ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি ট্রাম্পকে ‘মূর্খ, বিভেদকারী এবং ভুল’ বলে উল্লেখ করেছিলেন।

ডেনাল্ড ট্রাম্প

ওই সমালোচনার প্রতিক্রিয়ায় ট্রাম্প ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়নের ইঙ্গিত দেন। ট্রাম্প জানান, তিনি প্রেসিডেন্ট হলে ‘সম্ভবত আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক নাও থাকতে পারে। আমি তার (ক্যামেরন) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু সম্ভবত তিনি সমস্যাটিকে বুঝতে চান না।’

ট্রাম্প ওই সাক্ষাৎকারে লন্ডনের মেয়র সাদিক খানের মন্তব্যের কথাও উল্লেখ করেছেন। উল্লেখ্য, সাদিক খান ট্রাম্পকে ‘অজ্ঞ’ বলে উল্লেখ করে বলেন, ‘ট্রাম্পের এই অবস্থান দুই দেশের নিরাপত্তার জন্যই হুমকির কারণ হতে পারে।’

সাদিক খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি খুবই ক্ষুব্ধ, তিনি আমাকে চেনেন না। এগুলো খুবই রূঢ় বক্তব্য। আমার মনে হয়, তার অজ্ঞতার কারণেই তিনি এসব কথা বলেছেন।’  

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন: 

চীনা নেতার সফরে হংকংজুড়ে নিরাপত্তা জোরদার

ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থান ট্রাম্পের

এবার ট্রাম্পের পাল্টা তোপের মুখে লন্ডনের মেয়র সাদিক খান

/এসএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি