ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থান ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ১৩:৫৭আপডেট : ১৬ মে ২০১৬, ১৪:০৭
image

যুক্তরাষ্ট্রের মিত্রশক্তিগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান শীর্ষস্থানে। তবে প্রেসিডেন্ট হলে ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেই দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাজ্যের সঙ্গে ভালো সম্পর্ক নাও থাকতে পারে।

ব্রিটেনের টেলিভিশন চ্যানেল আইটিভি-র গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন তাকে ‘মূর্খ, বিভেদকারী এবং ভুল’ বলে উল্লেখ করেন। ওই সমালোচনার প্রতিক্রিয়ায় ট্রাম্প ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্মূল্যায়নের ইঙ্গিত দেন। ট্রাম্প জানান, তিনি প্রেসিডেন্ট হলে ‘সম্ভবত আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক নাও থাকতে পারে। আমি তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু সম্ভবত তিনি সমস্যাটিকে বুঝতে চান না।’

ট্রাম্প লন্ডনের মেয়র সাদিক খানের মন্তব্যের কথাও উল্লেখ করেছেন। উল্লেখ্য, সাদিক খান ট্রাম্পকে অজ্ঞ বলে উল্লেখ করে বলেন, ট্রাম্পের এই অবস্থান দুই দেশের নিরাপত্তার জন্যই হুমকির কারণ হতে পারে।

সাদিক খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি খুবই ক্ষুব্ধ, তিনি আমাকে চেনেন না। এগুলো খুবই রূঢ় বক্তব্য। আমার মনে হয়, তার অজ্ঞতার কারণেই তিনি এসব কথা বলেছেন।’   

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

নারীদের ‘সম্ভোগের বস্তু’ ভাবতেন ট্রাম্প!

নতুন হিটলার হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন: প্রভাবশালী ব্রিটিশ এমপি

নিজামীর ফাঁসি: ইউরোপের নীরবতার সমালোচনায় এরদোয়ান

/এসএ/বিএ/

সম্পর্কিত
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
সর্বশেষ খবর
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত বহাল 
একরাতে একসঙ্গে ১৮ থানায় অভিযান, আটক ৬২৪ জন
একরাতে একসঙ্গে ১৮ থানায় অভিযান, আটক ৬২৪ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ 
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
পাসওয়ার্ড ম্যানেজার নাকি অথেনটিকেটর অ্যাপ, কোনটি বেশি নিরাপদ?
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত