আইএসকে হটিয়ে দক্ষিণ মসুলে ইরাকি বাহিনী

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ১৮:১০আপডেট : ১৩ জুন ২০১৬, ০৮:০৯
image

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল পুনরুদ্ধার অভিযানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইরাকি বাহিনী কয়েক দিক থেকে ইসলামিক স্টেট (আইএস)-এর ওপর আক্রমণ চালাচ্ছে। রবিবার (১২ জুন) দক্ষিণ মসুলের একাংশ ইরাকি বাহিনীর দখলে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

মসুলে ইরাকি বাহিনী

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় ইরাকি বাহিনীর সাঁজোয়া যানগুলো এখন মসুলের হজ আলী গ্রামে অবস্থান করছে। এই গ্রামটি মসুলের কেন্দ্রস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে ইরাকি বাহিনী পার্শ্ববর্তী আরেকটি গ্রামও নিজেদের দখলে নিতে সক্ষম হয়।

হজ আলী গ্রামের নিকটবর্তী খারাইব জাবর গ্রাম থেকে এক ইরাকি সেনা কর্মকর্তা বলেন, ‘প্রথমদিকে তারা (আইএস) প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু  আমাদের আক্রমণের মুখে শেষ পর্যন্ত পালিয়ে যান।’

এদিকে, সম্প্রতি আইএস ইরাক ও সিরিয়ায় ত্রিমুখী আক্রমণের মুখে পড়েছে। আইএসের দখলে থাকা ফালুজা শহর পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী। ইতোমধ্যে ফালুজার আরও দক্ষিণে অগ্রসর হয়েছে সরকারি বাহিনী। সিরিয়ায় মানবিজ শহর দখলেও মার্কিন সমর্থিত বিদ্রোহীরা অগ্রসর হয়েছে। মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ার একটি বিদ্রোহী গোষ্ঠীও আইএসবিরোধী অভিযান শুরু করেছে। মসুলের উত্তর দিকে মার্কিন বিমান হামলার সহায়তায় আইএস-এর ওপর আক্রমণ চালাচ্ছে কুর্দি বাহিনী।

২০১৪ সাল থেকে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা আইএস-এর দখলে রয়েছে।  সূত্র: রয়টার্স।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

কে এই ওমর মতিন?

ফ্লোরিডার নাইটক্লাবে হামলার ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করলেন হিলারি, ট্রাম্প

/এসএ/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী