ফ্লোরিডার নাইটক্লাবে হামলার দায় স্বীকার করল আইএস

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৬, ০৮:৪৮আপডেট : ১৩ জুন ২০১৬, ১০:২৯
image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমকামীদের নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি গোষ্ঠীটির কথিত বার্তা সংস্থা আমাক-এ রবিবার (১২ জুন) দায় স্বীকার করা হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে।

ফ্লোরিডার নাইটক্লাবে হামলার দায় স্বীকার করেছে আইএস

এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা, যেখানে ৫০ জন মানুষকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও ৫৩ জন। হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, ‘আমেরিকার ফ্লোরিডা স্টেটে সমকামী নাইটক্লাব লক্ষ্য করে সশস্ত্র হামলা, যাতে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছেন তা একজন আইএস যোদ্ধা চালিয়েছেন।’

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর নাম ওমর মতিন। শনিবার (১১ জুন) রাত ২টার দিকে ফ্লোরিডার ওরল্যান্ডো শহরের পালস নাইটক্লাবে ঢুকে গুলি চালান তিনি। এরপর ওমর নাইটক্লাবে অবস্থান করা লোকজনকে জিম্মি করে। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, ওমর মতিনের কাছে একটি রাইফেল, একটি পিস্তল এবং দুটি সন্দেহজনক যন্ত্র ছিল। স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে এসডব্লিউএটি-এর বিশেষ কমান্ডোরা জিম্মিদের মুক্ত করার জন্য অভিযান চালান। কর্মকর্তারা জানান, ওই অভিযানে ওমর মতিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওরল্যান্ডোর সমকামী নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন

হামলাকারী ওমর সিদ্দিক মতিন (২৯) ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

ওমরের বাবা মীর সিদ্দিক মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, ‘এর সঙ্গে ধর্মের কোনও সংযোগ নেই।’ তিনি জানান, তার ছেলে কয়েক মাস আগে মিয়ামিতে দুজন পুরুষকে চুম্বনরত অবস্থায় দেখে ভীষণ রাগান্বিত হয়। ওমরের বাবার ধারণা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ওমর ওই হামলার সিদ্ধান্ত নেয়।

এফবিআই কর্মকর্তা রন হপার বলেন, ‘তদন্তকারীরা চেষ্টা করছেন হামলার পেছনের মূল কারণটা খুঁজে বের করার জন্য।’ তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, নির্দিষ্ট মতাদর্শে (ইসলামি উগ্রপন্থা) উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগতভাবেই ওই হামলা চালানো হয়েছে। তবে আমরা সবকিছুই খুঁটিয়ে দেখছি।’

সূত্র: দ্য টেলিগ্রাফ, সাইট ইন্টেলিজেন্স।

আরও পড়ুন:

কে এই ওমর মতিন?

ফ্লোরিডার নাইটক্লাবে হামলাকারী বউ পেটাতেন!

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

/এসএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি