কামিজ পরে মন্দিরে প্রবেশ করায় আক্রমণ

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৬, ২৩:৫১আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ২৩:৫২
image

হামলার পর হাসপাতালে ত্রুপ্তি দেশাই মাত্র কয়েকদিন আগে বিস্তর জলঘোলা হওয়ার পর মহারাষ্ট্রের শনি শিংনাপুর মন্দিরে প্রবেশাধিকার পায় নারীরা। সেই বিতর্ক মিটতে না মিটতেই নতুন বিতর্ক শুরু হল ওই রাজ্যেরই আর এক মন্দিরে। বিতর্কের সূত্রপাত আহমেদ নগরের মহালক্ষ্মী মন্দিরের গর্ভগৃহের ঢোকার সময় নারীদের পোশাক নিয়ে। শাড়ি না পরে সেলোয়ার-কামিজ পরার অভিযোগে নারী আন্দোলনকর্মী ত্রুপ্তি দেশাইয়ের ওপর চালানো হয় হামলা। মন্দিরের পুরোহিতও ওই হামলায় শামিল হতে পিছপা হননি।  
আরও পড়ুন: বিক্ষিপ্ত সংঘর্ষে অচল কাশ্মির, বন্ধ ইন্টারনেট
বুধবার (১৩ এপ্রিল) রাতে মন্দিরের মূর্তি দর্শন করতে গিয়ে আক্রান্ত হন ত্রুপ্তি দেশাই সহ ভূমাতা রণরাগিনী ব্রিগেডের আরও বেশ কয়েকজন কর্মী। অভিযোগ রয়েছে, মন্দিরের গর্ভগৃহে প্রবেশের সময় তাদের বাধা দেয় পুলিশ ও পুরোহিত সহ অন্য ভক্তরা।
তাদের সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা অনিল দেশমুখ জানান, নারীদের সেলোয়ার-কামিজ পরে গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। দেবী দর্শন করতে হলে শাড়ি পরে ভেতরে প্রবেশ করতে হবে।
আরও পড়ুন: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের মানবাধিকার রক্ষার বড় সমস্যা: যুক্তরাষ্ট্র
এরপর জোর করে মন্দিরে প্রবেশ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। ত্রুপ্তি জানান, তার চুল টেনে মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় জামাকাপড়। অকথ্য গালাগালিও করা হয় তাদের। কার্যত জোর করেই দেবী দর্শন করেন ত্রুপ্তি।
পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ত্রুপ্তি অভিযোগ করে বলেন, ‘আক্রমণকারীরা আমাকে প্রাণে মেরে ফেলার ছক কষেছিল।’ ভূমাতা রণরাগিনী ব্রিগেডের সদস্যরা ওই হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মহারাষ্ট্র সরকারের কাছে দাবি জানান।
পরে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে মন্দিরের পুরোহিত বলেন, ‘হাইকোর্টে তিনি কেবল মন্দিরে প্রবেশের দাবি জানিয়েছিলেন, সেখানে পবিত্রতম স্থানে প্রবেশের দাবি জানানো হয়নি।’

নারীদের সঙ্গে মন্দিরে ত্রুপ্তি দেশাই

ডেপুটি পুলিশ সুপার ভরত কুমার রানে বলেন, ‘ত্রুপ্তি জোর করে মন্দিরে ঢুকতে চাইছিলেন, তাই তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছিল।’ তবে তার ওপর আক্রমণ করার বিষয়ে তিনি কিছু বলেননি।

আরও পড়ুন: বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ডাক তুরস্কের  

উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের শনি শিংনাপুর মন্দিরে নারীদের প্রবেশাধিকার দাবি করে ভূমাতা রণরাগিনী ব্রিগেড। মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর এতে ওই মন্দিরের ৪০০ বছরের পুরনো প্রথার অবসান ঘটে। সূত্র: হাফিংটনপোস্ট।

/এসএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী