ফিলিস্তিনি কিশোর হত্যার দায়ে এক ইসরায়েলি দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ২৩:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২৩:৩৫

ফিলিস্তিনি কিশোর হত্যার দায়ে এক ইসরায়েলি দোষী সাব্যস্ত ফিলিস্তানি এক বালককে অপহরণ ও পুড়িয়ে মারার অভিযোগে ইসরায়েলি এক চক্রের হোতাকে দোষী সাবস্ত্য হয়েছেন। মঙ্গলবার জেরুজালেমের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। আগামী মাসে এ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।

২০১৪ সালে ১৬ বছর বয়সী ফিলিস্তিনি মোহাম্মাদ আবু খাদাইরকে হত্যা করা হয়। এ অভিযোগে ৩১ বছর বয়সী ইসরায়েলি নাগরিক ইউসেফ হাইম বেন ডেভিডকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।  এ মামলার অপর দুই আসামি ও ডেভিডের সহযোগী বর্তমানে কারাভোগ করছেন। ১৭ ও ১৬ বছর বয়সী এই দুই আসামিকে যথাক্রমে যাবজ্জীবন ও ২১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: সুদর্শন বিদেশিদের সঙ্গে প্রেম না করতে চীনে অভিনব প্রচারণা

বিচার কার্য চলার সময় ডেভিডের আইনজীবী মানসিক অসুস্থতার আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। ডেভিডের আইনজীবী আদালতকে জানান, হত্যাকাণ্ডের সময়  তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিলেন। এ জন্য হত্যাকাণ্ডের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা যায় না। আদালত আবেদনটি খারিজ করে ডেভিডকে দোষী সাব্যস্ত করেন। মামলার রায় আগামী মে মাসে ঘোষণা করা হবে বলে জানান আদালত।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন নিয়ে তরুণের বাঁকা কথা, বৃদ্ধার মোক্ষম জবাব

২০১৪ সালের জুনে হামাস বাহিনী দ্বারা অপহৃত তিন ইসরাইলি মৃতদেহ পাওয়ার দুদিন পর ২ জুলাই পশ্চিম জেরুজালেমে আবু খাদাইরের মৃতদেহ পাওয়া যায়। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধের জের ধরে আবু কবিরকে হত্যা করা হয় বলে জানা গেছে। ডেভিড ও তার সহযোগিরা পশ্চিম জেরুজালেমের শুফাত জেলার রাস্তার পাশ থেকে কবিরকে অপহরণ ও পরে পুড়িয়ে হত্যা করেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী