সংরক্ষিত নারী আসন নিয়ে তরুণের বাঁকা কথা, বৃদ্ধার মোক্ষম জবাব

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ২১:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২১:৪৯

সংরক্ষিত নারী আসন নিয়ে তরুণের বাঁকা কথা, বৃদ্ধার মোক্ষম জবাব ভারতে ট্রেনে রয়েছে শুধু নারীদের জন্য আলাদা একটি কোচের ব্যবস্থা। বাসগুলোতেও রয়েছে সংরক্ষিত নারী আসন। নারী-পুরুষ সমঅধিকার বা সমতায় বিশ্বাসী সব মানুষই যে এই বিশেষ ব্যবস্থাটিকে সমর্থন করেন এমন নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নারীর নিরাপত্তার খাতিরে এই ব্যবস্থাকেই উপযুক্ত মনে করে দেশটির কর্তৃপক্ষ।

নারীদের জন্য এই বিশেষ কোচের ব্যবস্থায় খুশি নন এমন পুরুষও আছেন। সংখ্যালঘু হলেও এমন পুরুষের সংখ্যা একেবারেই কম নয়। বাসে-ট্রেনে যাতায়াত করতে প্রায়ই নারীদের এমন পুরুষের বাঁকা কথা শুনতে হয়। মুখ বুজে অনেক নারী যাত্রীই তা মেনে নেন। আর সবার মতো চুপ না থেকে এমন বাঁকা কথার কঠিন জবাব দিয়েছেন এক বয়স্ক নারী যাত্রী।  দুই যুবকের সঙ্গে ওই বয়স্ক নারীর কথোপকথনের কিছু অংশ দ্যুতি সুদীপ্তা নামক নারী ফেসবুকে প্রকাশ করেছেন। এরপর ওই বৃদ্ধার জবাবের ব্যাপক প্রশংসা হচ্ছে ফেসবুকে। ভারতীয় সংবাদমাধ্যমে বৃদ্ধাকে ‘আন্টি নম্বর ওয়ান’ হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে।

আরও পড়ুন: হায়দ্রাবাদে ব্যস্ত সড়কে নারী পুলিশের সহযোগিতায় শিশুর জন্ম

ফেসবুকে পোস্ট করা ওই কথোপকথন থেকে জানা গেছে, দুই তরুন ট্রেনে সংরক্ষিত নারী কোচের ফাঁকা আসন নিয়ে বিদ্বেষমূলক কথাবার্তা বলছিল। তাদের কথা শুনে ওই বৃদ্ধা পাল্টা কিছু প্রশ্ন তুলে ধরেন এবং আহ্বান জানান। এতে দুই তরুন একেবারে চুপ হয়ে যান।

ফেসবুকে দেওয়া কথোপকথনটি নিম্নরূপ:

প্রথম তরুণ: দেখ, লেডিস কোচ পুরো খালি পড়ে আছে। এদিকে কতো ভিড়! তবু তো আমাদের ওখানে বসতে দেওয়া হবে না। সিটগুলো সব খালিই পড়ে আছে!

দ্বিতীয় তরুণ: একেবারে ঠিক। দেখ না, মেয়েদের আস্ত একটা কোচ দিয়ে রেখেছে। সেটা তো মেয়েরা পূর্ণ করতেই পারছে না। তার ওপর আমাদের কোচেও তো মেয়েদের সংরক্ষিত আসন রয়েছে। সেখানে বসলেও আমাদের তুলে দেওয়া হয়। এদিকে তাদের পুরো কোচ খালি যাচ্ছে। আগে মেয়েদের কোচটা ভর্তি করা উচিত।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে লাইসেন্স লাগবে!

বৃদ্ধ নারী: বাবারা, তোমরাতো মেয়েদের জন্ম নিতেই দিচ্ছো না। যদিও কপালগুণে কোনও মেয়ে জন্ম নিয়েও ফেলে, তাদের ঘর থেকে বের হওয়া, পড়ালেখা করতে যাওয়া – সব বন্ধ করতে জীবন দিয়ে দিচ্ছ। এইসব কাজ বন্ধ করা। দুধে ডুবিয়ে মেরে ফেলা, পেটের ভেতর ভ্রূণ অবস্থায় মেরে ফেলা- এসব বন্ধ হলে দেখবে কোচের সিট তো সিট, অফিসের চেয়ার, খেলার মাঠ সব পূর্ণ করে ফেলবে মেয়েরা। সেটাই তো তোমরা ভয় করো, তাই না বাবারা? সূত্র: ইন্ডিয়া টুডে।

/ইউআর/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম