সুদর্শন বিদেশিদের সঙ্গে প্রেম না করতে চীনে অভিনব প্রচারণা

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ২২:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২২:৪৬

সুদর্শন বিদেশিদের সঙ্গে প্রেম না করতে চীনে অভিনব প্রচারণা ‘ভয়ঙ্কর প্রেম’ শিরোনামে এক অভিনব সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে চীন সরকার। প্রচারণার মূল লক্ষ্য চীনের সরকারি  নারী কর্মকর্তারা। এ প্রচারণায় চীনের নারীদের সুদর্শন বিদেশি পুরুষদের সঙ্গে প্রেমের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। বিদেশিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে না পরতে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রচারণার অংশ হিসেবে কমিক বই ধরনের পোস্টার ছাপা হয়েছে। এতে জিয়াও লি নামের এক সুন্দরী তরুণীর ও এক বিদেশি প্রতারকের প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, জিয়াও লি প্রেমের ফাঁদে পড়ে দেশের সর্বনাশ করতে উদ্যত হয়েছিলেন।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন নিয়ে তরুণের বাঁকা কথা, বৃদ্ধার মোক্ষম জবাব

বিদেশির সঙ্গে প্রেমের কাহিনী হিসেবে বলা হয়, জিয়াও এক পার্টিতে ডেভিড নামের ওই সুদর্শন যুবকের সঙ্গে পরিচিত হন। প্রথম দেখাতেই তিনি তার প্রেমে পড়ে যান। জিয়াওয়ের রূপের প্রশংসা করেন ডেভিড। ফুল উপহার দেন জিয়াওকে। আমন্ত্রণ জানান নৈশভোজে। এভাবেই তাদের সম্পর্ক গড়ে ওঠে।  কিন্তু সেই প্রেমের পরিণতি হয় জিয়াওয়ের হাতে হাতকড়া পড়ার মাধ্যমে। কারণ, ওই যুবক ছিল প্রকৃতপক্ষে এক প্রতারক প্রেমিক ও বিদেশি গুপ্তচর। তাকে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য দিয়ে ফেঁসে যান জিয়াও।

আরও পড়ুন: হায়দ্রাবাদে ব্যস্ত সড়কে নারী পুলিশের সহযোগিতায় শিশুর জন্ম

বেইজিং থেকে বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের নথিপত্র ও সরকারি তথ্যের গোপনীয়তা সম্পর্কে সতর্ক করতে ওই পোস্টারটি ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার জাতীয় নিরাপত্তা দিবস ঘোষণা করে চীন সরকার। সেখানেই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হয় ওই পোস্টারের মাধ্যমে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের