উন্নত বিশ্বের দেশগুলোতেও ভালো নেই আদিবাসীরা: গবেষণা তথ্য

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ১৭:৫৭আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:৫৯
image

অস্ট্রেলিয়ার আদিবাসী বিশ্বজুড়েই মূলধারার জনগোষ্ঠীর তুলনায় সুবিধাবঞ্চিত অবস্থানে রয়েছে আদিবাসী ও ছোট ছোট জাতিগোষ্ঠীগুলো। ধনী-গরীব নির্বিশেষে বিশ্বের কোনও দেশেই তারা ভালো নেই। প্রথমবারের মতো বিশ্বের ৫০ ভাগ আদিবাসীর উপর পরিচালিত নতুন এক গবেষণায় এইসব তথ্য পাওয়া গেছে।
আগে উন্নত দেশের আদিবাসীরা সুবিধাবঞ্চিত দেশের আদিবাসীদের চেয়ে অপেক্ষাকৃত সুস্বাস্থ্যের অধিকারী হন বলে মনে করা হলেও নতুন ওই গবেষণা বলছে ভিন্ন কথা। যুগান্তকারী ওই গবেষণায় বলা হয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র কিংবা কানাডার মতো উন্নত দেশে বসবাসরত আদিবাসীরা যে সুবিধাবঞ্চিত দেশের আদিবাসীদের চেয়ে স্বাস্থ্যগতভাবে ভালো থাকবেনই এমন নাও হতে পারে। 
আরও পড়ুন: মেক্সিকোর তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
অস্ট্রেলিয়ার গবেষণা কেন্দ্র অ্যাবোরিজিনাল অ্যান্ড টরেস স্ট্রেট আইল্যান্ডার এবং চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট যৌথভাবে গবেষণাটি সম্পন্ন করেছে। গবেষকদের দাবি, বিশ্বজুড়ে আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য আন্তর্জাতিক নীতিমালায় সংস্কার আনার ক্ষেত্রে গবেষণাটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।
গবেষণায় বিশ্বের ২৩টি দেশের ১৫৪ মিলিয়নেরও বেশি মানুষের স্বাস্থ্য অবস্থার তথ্য এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যা গোটা বিশ্বে বসবাসরত আদিবাসীদের মোট সংখ্যার প্রায় অর্ধেক। এবারই প্রথম এতো বেশিসংখ্যক আদিবাসীর স্বাস্থ্যের অবস্থাকে একসঙ্গে গবেষণার আওতায় আনা হয়েছে।  

আরও পড়ুন: জিকার শঙ্কা থেকে মুক্ত নয় বাংলাদেশও!




অস্ট্রেলিয়ার এক আদিবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে
গবেষণায় অন্তর্ভূক্ত থাকা দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউ জিল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, রাশিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, চিলি, মিয়ানমার, কেনিয়া, পেরু, পানামা, ভেনেজুয়েলা, ক্যামেরুন ও নাইজেরিয়া। এসব দেশের মৌলিক জনসংখ্যা, প্রত্যাশিত আয়ু, নবজাতকের মৃত্যুহার, নিম্ন ও উচ্চ জন্মগত ওজন, মাতৃমৃত্যু হার, পুষ্টিগত পরিসংখ্যান, শিক্ষা, দারিদ্র্য এবং অর্থনৈতিক অবস্থা নিয়েই গবেষণাটি সম্পন্ন হয়।  

গবেষণায় দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আদিবাসী ও অন্যান্য ছোট ছোট জাতিগোষ্ঠীর মানুষ মূলধারার মানুষদের তুলনায় সুবিধাবঞ্চিত অবস্থায় থাকেন। বঞ্চনার এ মাত্রা দেশভেদে ভিন্ন হতে পারে। তবে তা ধনী দেশে কম এমনটা ভাবার সুযোগ নেই। 

আরও পড়ুন: ইরানের জব্দকৃত ২ বিলিয়ন ডলার পাচ্ছেন ১৯৮৩ সালে নিহত মার্কিন সেনারা

গবেষণায় দেখা যায়, অস্ট্রেলিয়া, ক্যামেরুন, কানাডা, গ্রিনল্যান্ড, কেনিয়া, নিউ জিল্যান্ড এবং পানামায় আদিবাসীদের প্রত্যাশিত আয়ু অন্যদের চেয়ে অন্তত ৫ বছর কম। ব্রাজিল, কলম্বিয়া, গ্রিনল্যান্ড, পেরু, রাশিয়া ও ভেনেজুয়েলাতে নবজাতকের মৃত্যুহার দ্বিগুণ। অন্যদিকে, মিয়ানমারের জাতিতাত্ত্বিক আদিবাসী গোষ্ঠী মন-দের শিক্ষা ও অর্থনৈতিক অবস্থা অপেক্ষাকৃত ভালো।

কেবল সুবিধাবঞ্চিত দেশেই নয়, ধনী-গরীব নির্বিশেষে সব দেশের ক্ষেত্রেই মূলধারার জনগোষ্ঠীর প্রত্যাশিত গড় আয়ুর চেয়ে আদিবাসী জনগোষ্ঠীর প্রত্যাশিত গড় আয়ু অনেক কম। সুবিধাবঞ্চিত ক্যামেরনে যেমন করে এ ব্যবধান ২১.৫ বছর কিংবা  কেনিয়ার মাসাইতে এ ব্যবধান ১৩.১ বছর তেমনি করেই উন্নত বিশ্বের কানাডাতে এ ব্যবধান ১২.৫ বছর আর অস্ট্রেলিয়ার অ্যাবোরিজিনাল অ্যান্ড টরেস স্ট্রেট আইল্যান্ডারদের মধ্যকার ব্যবধান ১০ বছর।

মায়ের কোলে আদিবাসী শিশু
গবেষক দলের প্রধান অধ্যাপক ইয়ান অ্যান্ডারসন বলেন, গবেষকরা বিভিন্ন দেশের আদিবাসীদের স্বাস্থ্য অবস্থার মধ্যে তুলনা করেননি। কিংবা কোন দেশ সর্বোৎকৃষ্ট আর কোন দেশ খারাপ সে তুলনাও করা হয়নি। এর কারণ, অনেক দেশের আদিবাসীদের ব্যাপারে তুলনা করার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া সম্ভব হয়নি। এছাড়া আদিবাসী ও অন্যান্য জাতিগোষ্ঠী নিয়ে বৈশ্বিক সংজ্ঞায়নে ভিন্নতা থাকার কারণেও তুলনামূলক আলোচনা কঠিন হয়ে পড়ে। দৃষ্টান্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার স্যানদের কথা বলা যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্যানরা আদিবাসী বলে পরিচিত হলেও দক্ষিণ আফ্রিকার সরকার তাদেরকে তা মনে করে না।

গবেষণায় আদিবাসীদের স্বাস্থ্যগত ভারসাম্যহীনতার মূল কারণও শনাক্ত করা হয়নি। তবে দারিদ্র্য, কর্মসংস্থানের সুযোগ কম থাকা, শিক্ষাগত সুযোগের স্বল্পতা এবং বর্ণবাদ এক্ষেত্রে কারণ হিসেবে কাজ করেছে বলে মনে করেন অ্যান্ডারসন।সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি