ইরানের জব্দকৃত ২ বিলিয়ন ডলার পাচ্ছেন ১৯৮৩ সালে নিহত মার্কিন সেনারা

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ১০:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:২২
image

ইরানের জব্দকৃত ২ বিলিয়ন ডলারের সম্পদ ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন সেনা ঘাঁটিতে বোমা হামলায় নিহত মার্কিন সেনাদের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছে যক্তিরাষ্ট্রের আদালক। বুধবার (২০ এপ্রিল) মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে এই আদেশ দেওয়া হয়। ২০১৪ সালে নিউইয়র্কের আপিল আদালত এক রায়ে সিটি ব্যাংক ট্রাস্ট্রের নিউইয়র্ক শাখায় গচ্ছিত ইরানের ওই অর্থ মামলার বাদী পক্ষকে হস্তান্তরের নির্দেশ দেন।  সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখেন।

আরও পড়ুন: মেক্সিকোর তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

 

মার্কিন সুপ্রিম কোর্ট

বহু বছর আগে প্রায় ১০০০ মার্কিনি এই মামলাটি দায়ের করেছিল। বাদীদের আইনজীবী টেড অলসন বলেন, সুপ্রিম কোর্টের এই রায়ে তারা খুশি। এই রায়ে বাদীরা ন্যায়বিচার পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: সিরিয়ায় চলমান সংঘর্ষে আলেপ্পোর ৪০ হাজার মানুষ ঘরছাড়া

বাদীদের অভিযোগে ছিল ১৯৮৩ সালের হামলাটি বৈরুতে হলেও এর নেপথ্যে ছিল ইরান। তাদের অভিযোগ, ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ওই হামলা চালায়। হামলায় ২৪১ জন মার্কিন মেরিন সেনা নিহত হন।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায়ে ইরানের জব্দকৃত অর্থ নিহত মার্কিন সেনাদের পরিবারকে দিতে বলায় ইরানের কেন্দ্রিয় ব্যাংক চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেই মনে করা হচ্ছে। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষের আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আরও পড়ুন: নিউ ইয়র্ক প্রাইমারিতে ট্রাম্প ও হিলারি জয়ী

সম্প্রতি ছয় বিশ্বশক্তির সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তির পর দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপরই যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের ওই অর্থ ফেরত পাওয়ার বিষয়টি সামনে আসে। মার্কিন কর্মকর্তারাও ওই অর্থ ইরানকে ফেরত দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে আদালতের রায়ের পর তা আর সম্ভব হচ্ছে না। সূত্র: আল জাজিরা।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ট্রাম্প পরিবার
ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু
শুধু জলপথ নয়, প্রযুক্তিতেও ‘চোক পয়েন্ট’; বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির মানচিত্র
সর্বশেষ খবর
বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ
বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ
দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সের ডাগআউটে জিদান
দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সের ডাগআউটে জিদান
জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ায় ফোন-চিঠি প্রধানমন্ত্রীর
জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ায় ফোন-চিঠি প্রধানমন্ত্রীর
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা