হামলার কবলে আইএসের নগদ টাকার ভাণ্ডার, ৮০০ মিলিয়ন ডলার ধ্বংস

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ১৩:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৭:১০
image

গত জানুয়ারিতে আইএসের অর্থ ভাণ্ডারে হামলার ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্র মার্কিন বাহিনীর বিমান হামলায় সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসের প্রায় ৮শ মিলিয়ন ডলার সমপরিমাণ নগদ অর্থ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কেবল ইরাকের মসুল শহরের একটি বাড়িতে হামলা চালিয়েই দেড়শো মিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইরাকের বাগদাদে আইএসবিরোধী অভিযানে নিয়োজিত মার্কিন বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল পিটার গার্স্টেন এমন দাবি করেছেন।
২০১৪ সালে আইএসকে ‘সর্বোচ্চ তহবিল সমৃদ্ধ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যা দেয় ইউএস ট্রেজারি। আর সেই থেকেই সংগঠনটির তহবিল ধ্বংসকে প্রাধান্য দিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন জোট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে পিটার বলেন, আইএসের অর্থ সংগ্রহের স্থানগুলো লক্ষ্য করে ২০টি বিমান হামলা চালানো হয়েছে। আইএস কোন বাড়ির কোন কক্ষে টাকা সংগ্রহ করছে তা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী জানতে পারে। পরে সে কক্ষ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
আরও পড়ুন: বোমা ও গোলাবারুদে এক বছরেই ৩৩,০০০ বেসামরিক মানুষ নিহত
পিটার বলেন, বিমান হামলায় ঠিক কী পরিমাণ অর্থ নষ্ট করা হয়েছে তার সঠিক পরিসংখ্যান না জানা গেলেও এর পরিমাণ ৫শ মিলিয়ন ডলার থেকে ৮শ মিলিয়ন ডলারের মাঝামাঝি হবে।  
আইএস
বিভিন্ন অভিযানের মাধ্যমে আইএস আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং সদস্যরা সংগঠন ছাড়ছেন উল্লেখ করে পিটার বলেন, ‘আমরা তাদের নীতিতে ভাঙন দেখতে পাচ্ছি। তারা টাকা পরিশোধ করতে অক্ষম, যুদ্ধব্যয় যোগাতে ব্যর্থ হচ্ছে। সদস্যরা সংগঠন ছাড়ার চেষ্টা করছেন।’ আরও পড়ুন: নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে নারী সাধুর অভিনব প্রতিবাদ
জানুয়ারিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে উল্লেখ করে পিটার বলেন, আইএস সে সময় নিজস্ব যোদ্ধাদের বেতন অর্ধেক কমিয়ে দিয়েছিল। আইএস জানিয়েছিল তারা ব্যতিক্রমী এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ইরাক ও সিরিয়ায় প্রতিমাসে আইএসের হয়ে লড়াইয়ে যোগ দেওয়া যোদ্ধাদের সংখ্যা কমে ২শতে দাঁড়িয়েছে যা এক বছর আগে মাসে দেড় হাজার থেকে দুই হাজার ছিল। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি